
মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর :
১১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে জয়পুরহাটগামী যাত্রাপথে নাটোর রেলওয়ে স্টেশনে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় দৈনিক মাতৃজগত ও বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সম্পাদক, চলচ্চিত্র ব্যক্তিত্ব জনাব খান সেলিম রহমানের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
যাত্রাবিরতির এই মুহূর্তে নাটোর জেলা মাতৃজগত ও বাংলাদেশ ক্রাইম সংবাদ পরিবার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময়ের নেতৃত্ব দেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার নাটোর জেলা সিনিয়র স্টাফ রিপোর্টার, কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ডের জেলা সভাপতি ও আজীবন সদস্য মোঃ আব্দুস শহীদ।
এসময় আরও উপস্থিত ছিলেন—জেলা ব্যুরো প্রধান মোঃ রাসেল,দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ–এর স্টাফ রিপোর্টার সাইদুর রহমান,নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. জহুরুল ইসলাম,সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন জুয়েল।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই শুভেচ্ছা বিনিময়ে সবাই খান সেলিম রহমান স্যারের দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।