সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নব বিবাহিত যুবকের মৃত্য

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২৯০ বার পঠিত

 

মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর

নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া (আসামপাড়া) এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান হাবিব (২২) নামের এক নব বিবাহিত যুবকের মৃত্য হয়েছে।

আজ ১এপ্রিল (মঙ্গলবার) সকাল আনুমানিক ৯.৩০ ঘটিকায় নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া (আসামপাড়া)  এলাকার নিজ  বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। হাবিবুর রহমান হাবিব বিপ্রবেলঘড়িয়া আসামপাড়া গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে। সে একই উপজেলার দিয়ারকাজিপুর (ত্রিমোহনী) বাজারে কম্পিউটার ও ফটোকপির দোকান  করতো।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যুবকটি  নিজ ঘড়ে সদ্য সিমেন্টের প্রলেপ দেয়া মেঝো ও দেয়ালে সাবমারসিবল পাম্পের মাধ্যমে পানি দিয়ে ভেজানোর সময় সে বৈদ্যুতিক বাল্বের একটি ঝুলন্ত হোল্ডার, যাতে না ভিজে যায় তাই সে সেটিকে এক হাতে নিয়ে  অন্য হাতে থাকা পানির পাইপ দিয়ে মেঝো ও দেয়াল ভেজানোর সময় এক পর্যায়ে আরেক হাতে থাকা বৈদ্যুতিক বাল্বের হোল্ডারটি হাত থেকে ভেজা মেঝোতে পরে গিয়ে ভেঙ্গে যায়, তাতে থাকা ফেজ তারটি ভেজা মেঝোতে শট সার্কিট তৈরি করে  এতে হাবিবুর রহমান হাবিব  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজোড়ে দেয়ালে আঘাত পায়, পরে পরিবারের লোকজন মেইন সুইস বন্ধ করে তাকে উদ্ধার করে,নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। পরিবারের লোকজন আরও জানায় সে গত ১৪ দিন আগে বিয়ে করেছে। আজ তার শ্বশুর বাড়ির লোকজন তার বাড়িতে আসার কথা ছিলো।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এলাকাবাসী শোকাহত এবং নিহত যুবকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991