শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

নাটোরে রেলওয়ে স্টেশন থেকে নারীর মরদেহ উদ্ধার।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

সাইদুর রহমান স্টাফ রিপোর্টার:-

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন থেকে বেগনী (৪৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল আওয়াল জানান, ওই নারী জয়পুরহাট থেকে আত্রাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তিনি অসুস্থ ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গত ২০ ডিসেম্বর (শনিবার) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে স্থানীয় লোকজন মাধনগর রেলওয়ে প্ল্যাটফর্মে ওই নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্টেশন মাস্টারকে খবর দেন। পরে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পানিয়াল গ্রামের বাসিন্দা। তিনি আত্রাই রেলওয়ে স্টেশনে নামার কথা থাকলেও ভুলবশত মাধনগর স্টেশনে নেমে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতজনিত কারণে স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে। এছাড়া তিনি রাতের যেকোনো সময় মারা গিয়ে থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব জানান, প্রাথমিক তদন্তে শীতজনিত কারণেই মৃত্যুর সম্ভাবনা দেখা যাচ্ছে।
মরদেহ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991