মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
ঘোষনা
ঘোড়াঘাটে ২০২৫সাল বিজয় দিবস পালিত। স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার

নাটোরে সরকারি গাছ কাটার অভিযোগ ইউনিয়ন জামায়াত সেক্রেটারির বিরুদ্ধে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

ব্যুরো প্রধান নাটোর :

নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের বাসুদেবপুর হাটে সরকারি জায়গার একটি বড় বটগাছ কাটার অভিযোগ উঠেছে ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারি ও স্থানীয় শিক্ষক মো. খবির মাষ্টারের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ নভেম্বর (রবিবার) ভোরে হাটের সরকারি জায়গায় থাকা বিশাল বটগাছটির অধিকাংশ ডাল কেটে ফেলা হয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটায় বাধা দেন। স্থানীয়দের অভিযোগ, সরকারি জায়গায় অবস্থিত গাছটি কাটার আগে কোনো সরকারি অনুমতি নেওয়া হয়নি। ঘটনার পর স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউনিয়ন ভূমি অফিসকে অবহিত করেন। পরে ইউএনও প্রিয়াংকা দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মো. আব্দুল লতিফ বলেন, “গাছটি যেহেতু হাটের জায়গায় অবস্থিত, তাই জমির পরিমাপ ও যথাযথ অনুমোদন ছাড়া গাছ কাটার চেষ্টা করা হয়েছে, যা অনিয়ম।” বাজার কমিটির সভাপতি ও হাটের ইজারাদার জানান, “খবির মাষ্টার কোনো কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নিজের প্রভাব খাটিয়ে সরকারি গাছ কাটতে উদ্যোগ নেন। এটি সম্পূর্ণ নিয়মবহির্ভূত কাজ।” তবে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মন্তব্য করতে রাজি হননি। অভিযুক্ত মো. খবির মাষ্টার অভিযোগ অস্বীকার করে বলেন, “গাছটি আমার নিজস্ব জমির অংশ। আমি নিয়মিতভাবে এর খাজনা ও খারিজ পরিশোধ করি। দোকান নির্মাণের জন্য গাছ কাটতে গেলে স্থানীয়রা ভুল বোঝাবুঝির কারণে বাধা দেন।” এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991