শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
ঘোষনা
ছাতকে মোবাইল কোর্টে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর প্রচারণা শুরু। শ্রীপুরে, প্রতারণার শিকার হয়ে উদ্যোক্তা থেকে দেউলিয়ার দ্বারপ্রান্তে, কাকলী ফার্নিচারের মালিক। নির্বাচনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান চট্টগ্রামের জেলা প্রশাসকের দেশকে কিছু দেওয়ার মাধ্যমেই জীবনের সার্থকতা খুঁজে বের করতে হবে — চট্টগ্রাম জেলা প্রশাসক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ১০ হাজার পিসসহ যুবক আটক রাজশাহী–চাঁপাই সীমান্তে নীরব অস্ত্রের ঝুঁকি, নির্বাচনের আগে বাড়ছে অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নওগাঁয় ১৯ মাস পর ডোবা থেকে সুমনের কঙ্কাল উদ্ধার কালীগঞ্জে জামায়াত প্রার্থীর পোস্টার পোড়ানো–ছেঁড়ার অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ ভোটাররা সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন। সাঈদা খাতুন শিশু শিক্ষা নিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি গলাচিপায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত সরস্বতী পূজা; শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয় মন্দির ও বিদ্যালয় প্রাঙ্গণ। ভোলা-৩ আসনে ট্রাক প্রতীকে গণসংযোগে ব্যস্ত আবু তৈয়ব (আতিক) চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার। ঝিনাইদহ-৩ আসনে নির্বাচনী পরিবেশ নস্যাৎ করার অভিযোগ: জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুর, কোটচাঁদপুর–মহেশপুরে উত্তেজনা ঝিনাইদহ-৪ ভোটের পরিবেশ নষ্টসহ আইনশৃংখলা অবনতির শংকা জানিয়ে কালীগঞ্জে জামায়াতের সংবাদ সন্মেলন

নাফ নদীতে আবারও রক্ত, মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে জেলে আহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পঠিত
টেকনাফের নাফ নদী

 

ফরহাদ রহমান
স্টাফ রিপোর্টার কক্সবাজার:-

নাফ নদীর শান্ত জলরাশি মুহূর্তেই রক্তে রঞ্জিত হলো। মাছ ও কাঁকড়া শিকারের স্বাভাবিক কাজে নেমে মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয়েছেন এক বাংলাদেশি জেলে।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জেলের নাম আলমগীর (৩০)। তিনি হোয়াইক্যং বিজিবি ক্যাম্প সংলগ্ন বালুখালী এলাকার বাসিন্দা এবং সৈয়দ আহমদ প্রকাশ বলির ছেলে।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, বৃহস্পতিবার বিকেলে আলমগীর তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে নৌকাযোগে হোয়াইক্যং সীমান্ত হয়ে নাফ নদীতে মাছ ও কাঁকড়া শিকারে যান। নাফ নদীর বিলাসীর দ্বীপ সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ মিয়ানমার অংশ থেকে একটি গুলি এসে আলমগীরের বাম হাতে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় আলমগীর নৌকাতেই রক্তাক্ত হয়ে পড়ে থাকেন। তার সঙ্গে থাকা সহযোগী দ্রুত তাকে উদ্ধার করে নৌকাযোগে সীমান্তের কাছাকাছি নিয়ে আসেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

আহতের ভাই ইউনুছ জানান, গুলির আঘাতে আলমগীরের হাত দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এ বিষয়ে হোয়াইক্যং ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, নাফ নদীর সীমান্ত এলাকায় মাছ শিকারের সময় এক জেলে গুলিবিদ্ধ হওয়ার খবর স্থানীয়দের মাধ্যমে পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনার পর সীমান্তবর্তী হোয়াইক্যং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় জেলেরা নাফ নদীতে যাতায়াত ও জীবিকা নির্বাহ নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991