শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

নারী থেকে পুরুষে রুপান্তর হওয়ার খবর পাওয়া গেছে;তাড়াশে হিন্দু ধর্মাবলম্বী তরুণী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ২৯৯ বার পঠিত

 

মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার:   সিরাজগঞ্জের তাড়াশে হিন্দু ধর্মাবলম্বী মেয়ে তমা সরকার নামে ১৮ বছর বয়সী এক তরুণী নারী থেকে পুরুষে রুপান্তর হওয়ার খবর পাওয়া গেছে।

সে উপজেলার বারুহাঁস ইউনিয়নের চৌয়াড়িয়া দক্ষিণ পাড়ার শ্রী সুধান্ন সরকারের মেয়ে।
আজ বুধবার বিকেলে এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ এক নজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে তার বাড়িতে।

সরেজমিনে দেখা গেছে, তরুণীর বাড়িতে মানুষের ভীড়। প্রতিবেশীরা গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন বাড়ির সামনের উঠানে। দূর-দূরান্ত থেকেও দলবেঁধে উৎসুক জনতা ছুঁটে আসছেন তাদের বাড়িতে। আগের জীবন এবং বদলে যাওয়া জীবন নিয়ে প্রশ্নের যেন শেষ নেই মানুষের। জনতার ভীড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে।

তরুনী তমা সরকার বলেন, গত ২০২৩ সালে অনুষ্ঠিত এস এস সি পরীক্ষার ১০ থেকে ১৫ দিন আগে হঠাৎ করে তার শারীরিক পরিবর্তন শুরু হতে থাকে। লাজ লজ্জার ভয়ে বিষয়টি তমা নিজের মধ্যেই চাপা রাখেন। এ ভাবে তার বেশ কিছু দিন কেটে যায়। পরে সে রাজশাহীতে অালহাজ্ব সুজা- উজ দৌলা সরকারী কলেজে এইচএসসিতে ভর্তি হন। আর এরই মাঝে তার সহপাঠীকে জানালে সহপাঠী তমার বাবা- মাকে বিষযটি বলেন।

তমার বাবা- মা ওই বিষয়টি তমার কাছে জানতে পেরে তারা নিশ্চিত হন যে, তমা ছেলেতে রুপান্তরিত হয়েছে। তারপর ছেলেকে রাজশাহী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে আরো ভাল ভাবে ছেলেতে রুপান্তরিত হওয়ার বিষয়টি নিশ্চিত হন।

তরুণীর বাবা সুধান্ন সরকার জানান, স্থানীয় স্কুল থেকে ২০২৩ সালে এসএসসি পাশ করে মেয়ে তমা। এসএসসি পাশ করার পর রাজশাহীতে অালহাজ্ব সুজা- উজ দৌলা সরকারী কলেজে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করেন। আর এ সময় তার সহপাঠি প্রথমে তমা পুরুষে রুপান্তর হওয়ার বিষয়টি তাকে অবগত করেন। পরে হরমন বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট নিয়ে পুরোপুরি নিশ্চিত হই।

তমা মা শিখা রানী জানান, তিনি অনাবৃত করে দেখেছেন মেয়েকে। তার শারীরিক পরিবর্তন ঘটেছে। নারী থেকে পুরুষে রুপান্তর হয়েছেন তমা। একই সঙ্গে তার জীবনযাপন ও আচরণগত পরিবর্তন এসেছে।

হিন্দু ধর্মের কিছু রীতিনীতি থাকায় রুপান্তরিত তমা সরকারের নাম এখনও পরিবর্তন করে নতুন নাম রাখা হয়নি।

এ প্রসঙ্গে তমার চিকিৎসক হরমন বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান জানিয়েছেন, হরমনের কারণে এরকম দৈহিক পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991