বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

নারী শিল্পীর উপর হামলার অভিযোগ: রুবিনা নবাবের বিচার দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২২৩ বার পঠিত

 

ঢাকা জেলা প্রতিনিধি

ঢাকার রাজধানীর শিল্পকলা একাডেমি চত্বরে রুবিনা নবাব নামক এক সংগীত শিক্ষিকার ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার জন্য অভিযোগের আঙুল উঠেছে আরেক সংগীতশিল্পী নিহা ও তার সঙ্গে থাকা কয়েকজন পুরুষ সহযোগীর দিকে। অভিযোগকারীর দাবি অনুযায়ী, গত শুক্রবার (২৬ জুলাই) রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এই হামলার ঘটনা ঘটে।

রুবিনা নবাব জানান, হামলাকারীরা তাকে হেনস্তা করে, শারীরিকভাবে মারধর করে এবং পোশাক টেনে ধরেন। এমনকি শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে রক্তাক্ত করেন এবং ঘটনাটি ভিডিও ধারণ করেন বলেও তিনি অভিযোগ করেন। এ সময় তিনি একা থাকায় প্রতিরোধ গড়ে তোলার সুযোগ পাননি।

ঘটনার পরপরই তিনি রমনা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। যদিও এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে বলে জানা গেছে, তবে অভিযুক্ত নিহাকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। এতে ভুক্তভোগীসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।

রুবিনা নবাব বলেন, আমি একজন একাডেমির শিক্ষক, দীর্ঘদিন ধরে সঙ্গীত চর্চায় যুক্ত। যাকে আশ্রয় দিয়েছিলাম, সেই মানুষটি কেন এমন আচরণ করলো, বুঝতে পারছি না। আমি চাই, এর উপযুক্ত বিচার হোক।

সূত্র মতে, অভিযুক্ত নিহা একজন উঠতি সংগীতশিল্পী যিনি রাজধানীর শান্তিনগর এলাকায় একটি প্র্যাকটিস প্যাড পরিচালনা করেন। অভিযোগ রয়েছে, সেখানে তিনি মাঝে মধ্যেই বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকেন। বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে তাকে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে, যা তাকে কিছুটা প্রভাবশালী ভাবমূর্তি দিয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে রমনা থানার একটি সূত্র জানায়, ‌অভিযোগটি তদন্তাধীন রয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে নিহা বা তার পক্ষে কেউ এ বিষয়ে গণমাধ্যমে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি।

সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই এই ঘটনার দ্রুত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অনেকে আশঙ্কা করছেন, এ ধরনের ঘটনা শিল্পীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশকে হুমকির মুখে ফেলতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991