শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
ঘোষনা
ধর্মের অপব্যবহার ও তথ্য জালিয়াতির বিরুদ্ধে ভোটারদের সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের ৩১ বছরের মায়ার বন্ধন ছিন্ন: অশ্রুসিক্ত নয়নে প্রিয় ‘মা’ তুল্য আখিতারা ম্যামকে বিদায় কম্বিং অপারেশন: মহেশখালীতে যৌথ অভিযানে ৭৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ শ্রীপুরে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী। সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস

নিজ সৌন্দর্য্যে দাড়িয়ে প্রাচীন মসজিদের স্থাপনা ভাঙ্গা মসজিদ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৩৩৪ বার পঠিত

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ-মহান আল্লাহ্ তায়ালার একাত্ববাদের বিশ্বাসে সম্মিলিত ভাবে মানবজাতি ইবাদতের পবিত্র ঘর মসজিদ। এই মসজিদ যুগ যুগান্তর দাড়িয়ে থাকবে কিয়ামতের দিনেও এ মসজিদ গুলো তার নিজরুপে দাড়িয়ে থাকবে নিদর্শন হিসাবে, মানবজাতির আখিরাতের স্বাক্ষী হিসাবে, প্রমাণ দিবেন বিচারদিনে মহান আল্লাহর দরবারে। মসজিদ এমন একটি স্থাপনা যা হাজার বছর বাচিয়ে রাখে স্থাপনায় নিযুক্তদের। এমনি এক প্রাচীন ইট ,চুন,সুরকি দিয়ে তৈরী করা স্থাপনা দাড়িয়ে আছে

নিজ সৌন্দর্য্যে বাংলাদেশে রাইতী নড়াইল গ্রামে।
দেশের উত্তরের জেলা গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের রাইতি নড়াইল গ্রামবাসীর সহযোগীতায় নিজ রুপবাহরি সৌন্দর্য্যে দাড়িয়ে আছে কয়েকশত বছরের প্রাচীন মসজিদের স্থাপনা। যা এলাকায় ভাঙ্গা মসজিদ হিসাবে পরিচিত। গাইবান্ধা – পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়ক হতে আমালাগাছী মুখি রাস্তার দিয়ে আধা কিলোমিটার দূরে কাচা রাস্তা দিয়ে পূর্ব দিকে গিয়ে রাইতী নড়াইল গ্রামের এ স্থাপনার অবস্থান। আগে শুরু হতে ৫ ওয়াক্ত নামাজ আদায় করা হলেও বর্তমানে এ স্থাপনাটি গ্রামবাসী ঈদগাহ মাঠ হিসাবে ব্যবহার করে।
স্থাপনায় যাওয়ার একমাত্র রাস্তাটি আজও কাচা রাস্তা হিসাবে ব্যবহার হচ্ছে। ধারণা করা হচ্ছে মোঘল আমলের আগের প্রাচীন এ স্থাপনাটি দীর্ঘ যুগের পর যুগ নিজের রুপে দাড়িয়ে সৌন্তর্য্যরে অনন্য নির্দশন হয়ে থাকার পরেও আজও চলাচলের একমাত্র রাস্তাটি অবহেলিত থাকায় এর পরিচিতি বাড়েনি। নিরবে দাড়িয়ে আছে প্রাচীন এ স্থাপনা যার রক্ষণা বেক্ষণ করা হচ্ছে গ্রামবাসীর সার্বিক সহযোগীতায়। দেশের যেকোন স্থান হতে গাইবান্ধা পলাশবাড়ী আঞ্চলিক মহা সড়কের ঢোলভাঙ্গা নামক স্থানে নেমে ১০ টাকা রিক্সা ভাড়া দিয়ে এ স্থাপনাটিতে যাওয়া যায়। প্রাচীন এ স্থাপনার বয়স কেউ নির্ধারণ করতে পারে নাই। অপর দিকে প্রাচীন এ স্থাপনাটি সংরক্ষণ ও যোগযোগ ব্যবস্থার উন্নত করার আশ্বাস প্রদান করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন।
গ্রামবাসীরা জানান,স্থানীয়দের সার্বিক সহযোগীতায় এ স্থাপনা সংরক্ষণে সংস্কার করে প্রকৃত রুপে ফুটিয়ে তোলা থাকলেও চলাচলের রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে৷ বর্ষাকালে রাস্তাটি দিয়ে চলাচল করা যায় না।দ্রুত রাস্তাটি সংস্কার বা পাকা করা হলে স্থাপনাটি অন্যন্য প্রাচীন তম স্থাপনা হিসাবে ভ্রমন পিপাসুদের আকৃষ্ট করবে ।
স্থাপনাটি সংরক্ষণ ও সংস্কারের বিষয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন জানান, স্থাপনাটি সংরক্ষণ ও চলাচলের রাস্তাটি সংস্কার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991