মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
ঘোষনা
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসে বাংলাদেশ প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন ঘোড়াঘাটে ২০২৫সাল বিজয় দিবস পালিত। স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

নির্বাচনের আগে রাজশাহীর ৮টি থানায় ওসির রদবদল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৬ বার পঠিত

ফারুক হোসেন রাজশাহী ব্যুরো প্রধান: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের ৩৩৮ থানার ওসিদের একযোগে রদবদল করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাজশাহী ৮টি থানা।

রাজশাহীর ৮ থানার মধ্যে মেট্রোপলিটন পুলিশের ৫টি ও জেলা পুলিশের ৩ থানার ওসিদের রদবদল করা হয়। এগুলো হলো- আরএমপি পুলিশের বোয়ালিয়া মডেল থানা, পবা, মহিতার, এয়ারপোর্ট ও কাশিয়াডাঙ্গা এবং জেলা পুলিশের বাগমারা, দুর্গাপুর ও বাঘা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের সই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

বদলির তালিকা অনুযায়ী রাজশাহী মেট্রোপলিটনের বোয়ালিয়া মডেল থানার ওসি সোহওয়ার্দী হোসেনকে পবা থানায় বদলি করা হয়েছে। বোয়ালিয়া থানার নিয়ে যাওয়া হয়েছে নওগাঁর সাপাহার থানার ওসি হুমায়ুন কবীরকে।

অপরদিকে, পবা থানার ওসি মোবারক পারভেজকে মতিহার থানায়, এয়ারপোর্ট থানার ওসি এমরান হোসেনকে কাশিয়াডাঙ্গা থানায়, কাশিয়াডাঙ্গার ওসি মনিরুজ্জামানকে এয়ারপোর্ট থানায় বদলি করা হয়েছে। এছাড়াও মতিহার থানার ওসি রুহুল আমিনকে নওগাঁর মহাদেবপুর থানায় পাঠানো হয়েছে।

অন্যদিকে, জেলার দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হককে পাবনার ভাঙ্গুড়া থানায় পাঠানো হয়েছে। আর পাবনার ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকারকে বাগমারার পদায়ন করা হয়েছে। এছাড়াও বাগমারা থানার ওসি আমিনুল ইসলামকে বাঘা থানায় এবং বাঘা থানার ওসি খায়রুল হককে দুর্গাপুর থানার ওসি করা হয়েছে।

বদলি তালিকা বিশ্লেষন করে দেখা গেছে, নওগাঁর সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীরকে ৪৯ নং সিরিয়ালে সাপাহার থানা থেকে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের  (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। 

তালিকায় দেখা গেছে, পুলিশ পরিদর্শক  মো. হুমায়ুন কবীরের বিপি বা বাংলাদেশ পুলিশ নং-৭৮০১০৭২৫৯৭। অন্যদিকে একই বদলি তালিকার ২২১ নং সিরিয়ালে মো. হুমায়ুন কবীরকে নওগাঁ জেলার সাপাহার থানার ওসি থেকে জেলার আরেক থানা মহাদেবপুরের ওসি হিসেবে বদলি করা হয়েছে। 

এদিকে বদলি তালিকায় ৪৮ নং সিরিয়ালে থাকা আরএমপির মতিহার থানার ওসি মো. রুহুল আমিনকে ( বিপি নং-৮৪১১১৩০১০৯) নওগাঁ জেলার মহাদেবপুর থানার ওসি পদে বদলি করা হয়েছে। তালিকায় দেখা গেছে, নওগাঁর মহাদেবপুর থানার ওসি পদে একই সঙ্গে সাপাহারের ওসি মো. হুমায়ুন কবীর ও আরএমপির মতিহার থানার ওসি মো. রুহুল আমিনকে বদলি করা হয়েছে।

অন্যদিকে সাপাহার থানার বদলি হওয়া ওসি মো. হুমায়ুন কবীর ও মতিহার থানার বদলি হওয়া ওসি মো. রুহুল আমিন উভয়েই বিষয়টি দেখেছেন বলে জানিয়েছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991