সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

নির্বাচন নিয়ে নানান ষড়যন্ত্র চলছে – মোস্তফা জামান 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান বলেছেন, অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ঢুকে গেছে- তাই তারা নির্বাচন না দিয়ে ক্ষমতা ধরে রাখার পাঁয়তারা করছে।

 

আজ সোমবার বিকেলে রাজধানীর খিলক্ষেত থানার তলনা রুহুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর গুলশান থানা বনাম রামপুরা থানার উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মোস্তফা জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু আমরা দেখতে পারছি সংষ্কার ও বিচারের নামে নির্বাচন নিয়ে নানান ষড়যন্ত্র চলছে।

 

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আমরা যদি সতর্ক থাকি তাহলে আগামীতে যত বাধা যত ষড়যন্ত্রই আসুক না কেনো, সব কিছুই আমরা মোকাবিলা করতে পারব।

 

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, যুগ্ম আহবায়ক ও টূর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মোঃ আকতার হোসেন, হাজী মোঃ ইউসুফ, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, টূর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য জাহেদ পারভেজ চৌধুরী, মহানগর সদস্য ফারুক হুসাইন ভূইয়া, হান্নানুর রহমান ভূঁইয়া, খিলক্ষেত থানা বিএনপি আহবায়ক এস এম ফজলুল হক, যুগ্ম আহবায়ক মোবারক হোসেন দেওয়ান, সিএম আনোয়ার হোসেন, বিমানবন্দর থানা বিএনপি আহবায়ক মনির ভূইয়া, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তারেক, বিএনপি নেতা জাহিদ ইসলাম রুবেল, গুলশান থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক এসএ মামুন, যুগ্ম আহবায়ক শাহজাহান কবির, আসাদুজ্জামান আসাদ, রাশেদ বিন সুলায়মান শাহজাদা, থানা আহবায়ক কমিটির সদস্য ইসরাত খানম, উত্তরা পূর্ব থানা বিএনপি যুগ্ম আহবায়ক আমিনুল হক, উত্তরা পশ্চিম থানা বিএনপি যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন শিশির, তুরাগ থানা বিএনপি যুগ্ম আহবায়ক রিপন হাসান খন্দকার, থানা আহবায়ক কমিটি সদস্য আব্দুল আলী প্রমুখ।

 

খেলায় গুলশান থানা ২-১ গোলে রামপুরা থানাকে পরাজিত করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991