শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণে স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ: যোগ্যরা বঞ্চিত, সুবিধাভোগীরা একধাপ সামনে।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬৬ বার পঠিত

 

মোঃ রাকিব শেখ:-

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পর্যবেক্ষক কার্ড ও গাড়ির স্টিকার বিতরণে ব্যাপক অনিয়ম ও বৈষম্যের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ থাকা সত্ত্বেও অনেক পেশাদার পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী কার্ড পাচ্ছেন না। বিপরীতে, ‘বিশেষ পরিচয়’ ও প্রভাবশালী মহলের তদবিরে অনেকে সহজেই কার্ড ও স্টিকার সংগ্রহ করছেন।
যোগ্যদের ভোগান্তি, অযোগ্যদের দাপট;
মাঠপর্যায়ের অনুসন্ধানে জানা গেছে, অনেক অভিজ্ঞ পর্যবেক্ষক ও সাংবাদিক নির্ধারিত সময়ের মধ্যে ছবি, জাতীয় পরিচয়পত্র ও প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র জমা দিলেও বারবার সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে কার্ড পাননি। অভিযোগ রয়েছে, নানা অজুহাতে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।
একজন ভুক্তভোগী পর্যবেক্ষক বলেন, “সব নিয়ম মেনে আবেদন করেছি, তবুও কার্ড পাচ্ছি না। অথচ যাদের কোনো বৈধ কাগজ নেই, তারা শুধু ‘ভাইয়ের’ পরিচয়ে কার্ড ও স্টিকার নিয়ে যাচ্ছে।”
অনুমোদনহীন স্টিকারে প্রশ্ন;
আরও অভিযোগ রয়েছে, নির্বাচন কমিশনের নীতিমালা লঙ্ঘন করে অনেক ব্যক্তিগত গাড়িতে ‘নির্বাচন পর্যবেক্ষক’ বা ‘জরুরি নির্বাচন কাজে নিয়োজিত’ স্টিকার ব্যবহার করা হচ্ছে। যাচাই-বাছাই ছাড়াই প্রভাবশালীদের তদবিরে এসব স্টিকার বিতরণ করা হয়েছে বলে জানা গেছে, যা প্রকৃত পর্যবেক্ষকদের কাজে বাধা সৃষ্টি করছে।
সংশ্লিষ্টদের অবস্থান;
সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে অনিয়মের অভিযোগ অস্বীকার করলেও নাম প্রকাশ না করার শর্তে এক কর্মচারী স্বীকার করেন, “উপর মহলের চাপের কারণে অনেক সময় নিয়ম শিথিল করতে হয়।”
বিশ্লেষকদের শঙ্কা;
নির্বাচন বিশ্লেষকদের মতে, প্রকৃত পর্যবেক্ষকদের বাদ দিয়ে অপেশাদার বা দলীয় ব্যক্তিদের কার্ড দেওয়া হলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ অবস্থায় ভুক্তভোগীরা দ্রুত নির্বাচন কমিশনের হস্তক্ষেপ ও একটি স্বচ্ছ তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991