শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
ঘোষনা
সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক

নির্বাচন পেছাতে ‘সংস্কার বিচারের’ নামে এখনও ষড়যন্ত্র চলছে: আমিনুল হক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক অভিযোগ করেছেন, দেশের ভেতরে একটি মহল ‘সংস্কার ও বিচারের’ নাম করে জাতীয় নির্বাচন পেছাতে চায়। নতুন একটি দল পরিকল্পিতভাবে অপকর্ম ও হত্যাযজ্ঞ চালিয়ে এর দায় বিএনপির ওপর চাপিয়ে দিতে চায় বলেও তিনি দাবি করেন।

শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ডে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মৌন মিছিল পূর্ব সমাবেশে” সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আমিনুল হক বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে—এই প্রত্যাশায় সারা দেশের মানুষ অপেক্ষা করছে। নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র জোরদার হয়েছে। আমরা চাই একটি নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। জনগণ দ্রুত নির্বাচন চায়, কোনো প্রকার দেরি বা নাটক চায় না।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার ৫৩ বছর পরেও আমরা দেখেছি—গণতন্ত্রের অধিকারের জন্য মানুষকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। বিএনপি চায় না আর কোনো রক্ত ঝরুক। আমরা চাই একটি পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, যেখানে জনগণের ভোটাধিকার থাকবে।”

গণমাধ্যম নিয়ে কথা বলতে গিয়ে আমিনুল হক বলেন, “স্বৈরাচার সরকারের সময়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। সাংবাদিকরা সত্য কথা বলতে পারতেন না। এখন আপনারা স্বাধীনভাবে লিখতে ও বলতে পারছেন। বিএনপি বিশ্বাস করে, ভবিষ্যতেও কেউ আপনাদের সত্য কথা বলায় বাঁধা দিতে পারবে না।”

সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

সমাবেশ শেষে মৌন মিছিলটি মিরপুর ১১,১০ নম্বর গোল চত্বর দিয়ে কাজীপাড়া হয়ে শেওড়াপাড়ায় গিয়ে শেষ হয়।

মৌন মিছিলে বিএনপির স্হায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদী আমিন, স্বেচ্ছাসেবকদল সভাপতি এসএম জিলানী, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহীন, যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন,
ছাত্রদল সভাপতি মোঃ নাছির উদ্দীন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, উত্তর বিএনপির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, তহিরুল ইসলাম তুহিন, মোঃ শাহআলম, মাহাবুব আলম মন্টু, বিএনপি নেতা কামাল জামান মোল্লা, দারুসসালাম থানা বিএনপি আহবায়ক এসএ সিদ্দিক সাজু সহ ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ টি থানা ও ৭১ টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991