শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

মোঃ-শফিকুর রহমান:-

ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই দেশে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তিনি অভিযোগ করেন, ইনকিলাব মঞ্চের সমন্বয়ক শরিফ ওসমান বিন হাদীর ওপর হামলার পর গতকাল উত্তরা এলাকায় এক ‘জুলাই যোদ্ধা’ সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। এভাবে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যুবদলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

সাজ্জাদুল মিরাজ বলেন, “গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যে লড়াই করেছি, তা এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। নির্বাচন বানচালের জন্য নানা ষড়যন্ত্র চলছে।” তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান।

এ সময় যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে মানুষ যদি নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, তাহলে জনগণের রায়েই বিএনপি সরকার গঠন করবে।”

যুবদলের উদ্যোগে পুষ্পার্ঘ অর্পণে সংগঠনের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপির উদ্যোগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সকাল থেকেই সম্মিলিত পেশাজীবী পরিষদ, আইনজীবী ফোরাম, ড্যাব, জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, কৃষকদল, জাসাসসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991