শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
ঘোষনা
কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৬ লক্ষাধিক টাকার মালামাল আটক রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা তজুমদ্দিনে অনিল বাবাজির আশ্রমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির বড় সাফল্য: মাদক উদ্ধার, নারী ও শিশুসহ ১১ জন আটক কোটচাঁদপুরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কঠিন ব্যাবস্হা নেয়া হবে। নেছারাবাদে পুলিশ সুপার আবু নাসের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

 

মোঃ ছালাম,বিশেষ প্রতিনিধি পিরোজপুর: মাধক,সন্ত্রাস,চাঁদাবাজি,বাল্যবিবাহ,ইভটিজিং প্রতিরোধে জিরো টলারেন্স থাকবে পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে। পুলিশ জনগনের বন্ধু।পিরোজপুরের ১১ লক্ষ জনগনই পুলিশ।

পিরোজপুরের সর্বস্তরের জনগণ পুলিশকে সহযোগিতা করবে। তেমনি পুলিশ ও জনগণের সমস্ত ন্যায় সঙ্গত দাবি আদায়ে বদ্ধপরিকর। দেশ ও জাতির স্বার্থে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে নেওয়া হবে কঠিন ব্যবস্থা। ৭ ফেব্রুয়ারী বেলা ১১ টায় নেছারাবাদ উপজেলার করফার হাটবাজারে উপজেলার সর্বস্তরের মানুষের সাথে মত বিনিময় সভা উপলক্ষে আয়োজিত ওপেন হাউজ ডে ২০২৫ অনুষ্ঠানে এসব কথা গুলো বলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মোহাম্মাদ আবু নাসের।তিনি আরও বলেন ৫ আগষ্টের আগের পুলিশ এবং বর্তমান পুলিশ এক নয়। পুলিশকে দিয়ে রাজনৈতিক স্বার্থে অসৎ উদ্দেশ্য হাসিলের দিন শেষ। আজকে থেকে আমার মোবাইল নাম্বার ই আপনাদের অভিযোগ বাক্স। আপনারা আমাকে যে কোন অভিযোগ ফোন করে দিবেন আমার পুলিশ সদস্যগন তদন্ত সাপেক্ষে ব্যাবস্হা নিবে।আপনাদের নাম ঠিকানা গোপন থাকবে। প্রতিদিনই স্বৈরাচার এবং নিষিদ্ধ সংগঠনের লোকজন গ্রেফতার হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। নেছারাবাদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি আমিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ মোস্তাফিজুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার,প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) পিরোজপুর, মোঃ মুকিত হাসান খাঁন,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস),পিরোজপুর, সাবিহা মেহবুবা,সহকারী পুলিশ সুপার নেছারাবাদ সার্কেল। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিএনপি নেতা ফকির নাসির উদ্দিন,উপজেলা জামাতে ইসলামীর সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম লিটু,ইসতিয়াক আহম্মেদ সোহাগ,বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবলু,প্রভাষক সাংবাদিক ও বিএনপি নেতা জাহিদুল ইসলাম,বিএনপি নেতা আসাদুজ্জামান, জাসাস নেতা সাংবাদিক আরিফ বিল্লাহ,জেলা জাসাসের সদস্য সচিব রাজিয়া সুলতানা প্রমুখ।মতবিনিময় সভায় উপজেলার রাজনৈতিক ব্যাক্তিবর্গ,সুশীল সমাজ,শিক্ষক মন্ডলী,ছাত্র প্রতিনিধি, সাংবাদিক সহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্হিত ছিলেন। উপস্হিত জনতার মধ্য থেকে অনেকেই পুলিশ সুপারের কাছে তাদের অভিযোগের কথা তুলে ধরেন। অনেক প্রকারের গঠনমুলক পরামর্শ দেন কেউ কেউ। ৫ আগষ্টের পর সৃষ্টি হওয়া গুয়ারেখা ইউনিয়নের ৩ চাঁদাবাজের
উত্থানে শান্তিপ্রিয় জনতার মাঝে তৈরি হওয়া ক্ষোভের কথা জানান কেউ কেউ।
সবার মতামত শুনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সবার পাশে সবসময় থাকবে বলে আশ্বাস দেন পুলিশ সুপার। সবশেষ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অত্র অনুষ্ঠানের সভাপতি নেছারাবাদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি আমিন।সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এত সুন্দর একটি
অনুষ্ঠান উপহার দেয়ায় নেছারাবাদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রশংসার দাবীদার বলে জানান উপস্হিত জনতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991