সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিয়োগ বানিজ্য ও বদলি বাণিজ্যে কোটি টাকার মালিক হাফিজ উদ্দিন মন্ডল  

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৪৭০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কম্পিউটার শাখার অপারেটর মোঃ হাফিজ উদ্দিন মন্ডল। মন্ত্রণালয়ের সিনিয়রদের যোগসাজশে নিয়োগ বানিজ্য নিয়ন্ত্রণ তার হাতে। বদলি বাণিজ্যও করেন। তবে দুর্নীতি আর অবৈধ আয়ে সিনিয়রদেরও টপকে গেছেন হাফিজ উদ্দিন মন্ডল। ইতোমধ্যে সেগুলোর সন্ধান পেতে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া মধ্যে পাড়া গ্রামের নুরুল হক মন্ডলের ছেলে হাফিজ উদ্দিন মন্ডল। এবিষয়ে এলাকা বাসী গণস্বাক্ষর দিয়ে জনস্বার্থে তার বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেছেন সোহেল মোল্লা।

দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগের ভিত্তিতে যানা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর পদে চাকরি করার সুবাদে সারা বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষের কাছে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছেন এবং অনেকের সরকারি চাকরি ও দিয়েছেন টাকার বিনিময় এবং বিভিন্ন বদলি বাণিজ্য করে থাকেন। মোঃ হাফিজ উদ্দিন মন্ডলের গ্রামের বাড়িতে আলিশান বাড়ির কাজ চলমান যার ঠিকানা গ্রাম, ফলিয়া, ইউনিয়ন বুড়াইচ, থানাঃ আলফাডাঙ্গা, জেলাঃ ফরিদপুর। তার ফলিয়া নতুন বাজারে রয়েছে পাটের ব্যবসা যেখানে তার কোটি টাকার পাট গুদামজাত করা আছে যা দেখাশোনার দায়িত্বে আছেন তার মেজ ভাই হাবি মণ্ডল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাকরির বয়স তিন বছর এই তিন বছরের মধ্যে সে গ্রামে তার নামে পাঁচ একর সম্পত্তি ক্রয় করেছেন এবং সে এই জমি ক্রয়ের সময় জমির বাজার মূল্যের চেয়ে দ্বিগুণ দামে ক্রয় করেন যাতে করে এই জমি এলাকার অন্য কোনো মানুষ কিনতে না পারে। যা এলাকার মানুষ অবগত আছেন। তার ঢাকা সাভারের বিরুলিয়াতে রয়েছে ১০ কাঠা জমি। যার বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকার বেশি। মোঃ হাফিজ উদ্দিন মন্ডলের নিজ এলাকায় ফলিয় মৌজায় ১৩৮২ নং দাগে ২৫ শতাংশ, ১৩৮৩ নং দাগে ৩০ শতাংশ, ১৩৭৩ নং দাগে ১৪ শতাংশ জমি রয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। এছাড়া বিভিন্ন ব্যাংকে প্রায় ২০০ কোটি টাকার এফডিআর আছে যা ভাঙ্গিয়ে সে বিদেশে পাচার করছে।

স্থানীয়রা জানান, ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে “শত কোটি টাকার মালিক কম্পিউটার অপারেটর হাফিজ” এই শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ায় তার নামে থাকা সম্পত্তি ও ফলিয়া নতুন বাজারের কোটি টাকার অবৈধ পাটের গুদাম সহ সব ভাই বোন ও আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর শুরু করছে।

স্থানীয় একাধিক মানুষের কাছ থেকে জানা যায়, হাফিজ উদ্দিন মন্ডলের বিরুদ্ধে কেউ কথা বললে তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি এমনকি মন্ত্রণালয়ের একাধিক সচিবের নাম ভাঙ্গিয়ে তাদেরকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেন। এলাকাবাসী অনেকেই বলেন, হাফিজ উদ্দিন মন্ডলের কারণে অনেকেই আতঙ্কে দিন কাটাচ্ছেন।

এবিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর মোঃ হাফিজ উদ্দিন মন্ডলের সঙ্গে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991