শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
ঘোষনা
বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৬ লক্ষাধিক টাকার মালামাল আটক রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা তজুমদ্দিনে অনিল বাবাজির আশ্রমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির বড় সাফল্য: মাদক উদ্ধার, নারী ও শিশুসহ ১১ জন আটক কোটচাঁদপুরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার নলডাঙ্গায় সাধারণ মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান দুর্গাপুরে খামারিদের মাঝে  দুধ দহন মেশিন বিতরণ। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত প্রার্থী মাওলানা আবু তলিব“যেই নির্বাচিত হবেন, তাকেই সঙ্গে নিয়ে কালীগঞ্জের মানুষের জন্য কাজ করবো” সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিনাইদহে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদারে পুলিশের মহড়া জামায়াত প্রার্থী সর্বাত্মক অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানালেন

নীলফামারীতে স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের ১৩ বছরের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

 

আব্দুল ওয়াদুদ নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় রফিকুল ইসলাম (২২) নামের এক যুবকের দুটি ধারায় ১৩ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। বুধবার (১৪মে) বিকাল সারে ৪টার দিকে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর বিচারক জেলা ও দায়রা জজ এ,বি,এম গোলাম রসুল ওই আদেশ প্রদান করেন।
সাজাপ্রাপ্ত রফিকুল ইসলাম নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার নিতাই মসজিদপাড়া গ্রামের আব্দুল সালামের ছেলে। ঘটনার সময় তার বয়স ছিল প্রায় ১৬ বছর। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শিশু আদালতে তার বিচারকার্য সম্পন্ন হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে ২০১৯ সালের প্রথম দিক থেকে প্রতিবেশি ১২ বছরের ওই স্কুল ছাত্রীকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন রফিকুল ইসলাম। এরই এক পর্যায়ে একই বছরের ৭ আগস্ট সন্ধ্যা ছয়টার দিকে বাড়িতে একা পেয়ে মোটরসাইকেলযোগে ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে ঢাকাসহ বিভিন্ন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে। এঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা কলিম উদ্দিন আদালতে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে পুলিশ ওই ছাত্রীকে ২০১৯ সালের ৮ নভেম্বর ঢাকা থেকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করায়। সেই মামলার মামলাটির দীর্ঘ শুনানী শেষে ঘটনা প্রমানিত হওয়ায় আদালতের বিচারক রফিকুল ইসলামকে শিশু আইন ২০১৩ এর ৩৪ (১) ধারা বিধান মতে নারী ও শিশু নির্যতন দমন আইন ২০০০ এর ৭ ধারায় তিন বছর এবং একই আইনের ৯(১) ধারায় ১০ বছরসহ মোট ১৩ বছরের আটকাদেশ প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিশেষ পিপি গোলাম মোস্তফা সজীব বলেন,‘ মামলার বাদির কন্যার অপহরণসহ ধর্ষনের ঘটনায় তিনি মামলাটি দায়ের করেছিলেন। দীর্ঘ ছয় বছর তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মোট ১৬ জন স্বাক্ষী উপস্থাপন করেছেন। আমরা রাষ্ট্র পক্ষে ১৬ জন স্বাক্ষী উপস্থাপন করে এই মামলার সত্যতা প্রমানে সক্ষম হয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991