মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
ঘোষনা
স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ

নীলফামারী-২ আসনে আখতারুজ্জামান খানের মনোনয়ন প্রত্যাশা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

আশীষ বিশ্বাস সিনিয়র স্টাফ রিপোর্টার :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়ন প্রত্যাশা করছেন তরুণ নেতা ও জনপ্রিয় মুখ আখতারুজ্জামান খান। সততা, নিষ্ঠা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রেখে তিনি ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে জনগণের আস্থা অর্জন করেছেন। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির নীলফামারী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনের শুরু থেকেই জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন আখতারুজ্জামান খান। জুলাই গণঅভ্যুত্থান-এ নীলফামারী জেলায় নেতৃত্ব দিয়ে তিনি তরুণ সমাজের অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠেন। পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির সমন্বয়কারী কমিটির সদস্য ও দপ্তর সম্পাদক, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। রাজনীতির পাশাপাশি তিনি একজন সক্রিয় সমাজসেবক ও মানবিক সংগঠক। তিনি ইনসাফ কল্যাণ ফাউন্ডেশন (আই.কে.এফ.) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি। তার নেতৃত্বে বৃক্ষরোপণ, চারা বিতরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, দারিদ্র্য নিরসন ও জনসচেতনতামূলক বহু কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। এছাড়াও তিনি জেনুইন প্রাইভেট সেন্টার এর সিইও এবং উত্তরাশশী তরুণ্যের আলো ক্লাব এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি শিক্ষাক্ষেত্রেও ছিলেন মেধাবী ও আদর্শবান। প্রাথমিক শিক্ষা লাভ করেন মিলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন পঞ্চপুকুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে ২০১২ সালে। উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাশ করেন মশিউর রহমান ডিগ্রি কলেজ থেকে ২০১৬ সালে এবং ২০২২ সালে নীলফামারী সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (বিএসসি) সম্পন্ন করেন। বর্তমানে তিনি পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসসি) পর্যায়ে অধ্যয়নরত। ধর্মীয় শিক্ষায়ও তিনি সমানভাবে মনোযোগী ছিলেন। ছোটবেলা থেকেই ধর্মীয় মূল্যবোধে বেড়ে ওঠা এই তরুণ নেতা ২০১১ সালে হাড়িয়ার কুঠি দাখিল মাদরাসা থেকে দাখিল, ২০১৩ সালে ময়না কুটি সিনিয়র আলিম মাদ্রাসা রংপুর এবং ২০১৮ সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে অনার্স সম্পন্ন করেছেন। শিক্ষাজীবনের এই দীর্ঘ পরিক্রমায় অর্জিত জ্ঞান, নৈতিক চেতনা ও মূল্যবোধ আজ তাকে একজন সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল সমাজনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শিক্ষক হিসেবে তিনি কাজ করেছেন উওর কানিয়াল খাতা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও দুহুলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্রাক এনজিও তে। তিনি বিশ্বাস করেন, “জনগণের শক্তিই রাষ্ট্রের প্রকৃত শক্তি।” নির্বাচনী প্রচারণার স্লোগান “শাপলা কলি, শাপলা কলি জাগো জনতা, ওঠাও বুলি! এনসিপি জনে জনে শক্তি, ফিরিয়ে আনব রাষ্ট্রের মুক্তি।” দলীয় প্রতীক শাপলা কলি সামনে রেখে আখতারুজ্জামান খান জনগণের পাশে থেকে উন্নয়ন, ন্যায়বিচার ও মানবিক সমাজ গঠনের অঙ্গীকার করেছেন। উল্লেখযোগ্যভাবে তিনি হ্যান্ডিক্র্যাপ সম্পর্কিত ব্যবসায়ও নিয়োজিত। এছাড়াও তিনি বাংলাদেশ ছাত্র কল্যাণ ফেডারেশন-এ সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রসঙ্গত, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ আশা প্রকাশ করছেন যে, তরুণ ও শিক্ষিত এই নেতৃত্ব নীলফামারীর রাজনীতিতে এক নতুন দিগন্তের সূচনা করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991