সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে গলাচিপায় মশাল মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৫৯৮ বার পঠিত

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে গলাচিপা পৌর মঞ্চ থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ঢাকায় নুরুল হক নুরের উপর হামলার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গলাচিপায় স্থানীয় নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। রাতেই তারা মশাল মিছিলের মাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মিছিল চলাকালে বক্তারা বলেন, নুরুল হক নুর দেশের তরুণ সমাজের প্রিয় মুখ। তার উপর এ ধরনের হামলা গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন আঘাত। অবিলম্বে এ হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। নেতাকর্মীরা আরও বলেন, শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করার জন্য হামলার পথ বেছে নেওয়া হয়েছে। কিন্তু গণ অধিকার পরিষদের কর্মীরা আন্দোলনের মাধ্যমে এই অন্যায়ের জবাব দেবে। তারা দেশের প্রতিটি তরুণকে গণতন্ত্র রক্ষার আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে হামলার নিন্দা জানিয়ে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991