সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

নুরের ওপর হামলার প্রতিবাদে ও জাপা নিষিদ্ধের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৪৬৪ বার পঠিত

আশীষ বিশ্বাস সিনিয়র স্টাফ রিপোর্টার

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে এ সমাবেশের আয়োজন করে গণ অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখা। প্রতিবাদ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন জাতীয় নাগরিক পাটি (এনসিপি) নীলফামারীর নেতা-কর্মীরাও। সমাবেশে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন। এসময় বক্তব্য দেন—এনসিপি জেলা শাখার প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ,এনসিপি জেলা শাখার সদস্য আখতারুজ্জামান,গণ অধিকার পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মনোয়ার হোসেন,জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এ কে উদার,জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ওমর ফারুক,জুলাই যোদ্ধা সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান,জেলা গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক সাদমান শাকিল। বক্তারা বলেন, গত ২৯ আগস্ট রাতে ঢাকায় ভিপি নুরুল হক নুরের ওপর সংঘটিত হামলা সরকারের পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। এছাড়া বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে গণমানুষের আন্দোলন দমনে সহায়তাকারী শক্তি হিসেবে কাজ করছে। তাই ফ্যাসিস্ট সরকারের দোসর এ দলকে অবিলম্বে নিষিদ্ধ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে গ্রেফতারের দাবি তোলেন তারা। সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর হোসেন বলেন, “আমাদের নেতা ভিপি নুরের কিছু হলে এর দায়ভার সরকারকেই বহন করতে হবে। নুর কোনো একদিনে তৈরি হয়নি। তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের অন্যতম কারিগর ও গণমানুষের অধিকার আদায়ের সাহসী কণ্ঠস্বর।” এর আগে জেলা শহরের বড়বাজারস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গি মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশ নেন। সমাবেশ শেষে হামলাকারীদের গ্রেফতার ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে স্লোগান দিতে দিতে মিছিল সহকারে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে যায় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991