শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

নেকমরদ বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তন, নতুন নাম ‘নেকমরদ সরকারি কলেজ’

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২০১ বার পঠিত

 

লেমন সরকার, স্টাফ রিপোর্টার ::

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ “বঙ্গবন্ধু সরকারি কলেজ” এর নতুন নাম “নেকমরদ সরকারি কলেজ” নামকরণ করা হয়েছে। গত বুধবার (২৯ মে) শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নেকমরদ বঙ্গবন্ধু সরকারি কলেজ বর্তমানে নেকমরদ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মকবুল হোসেন। জানা গেছে, কলেজটি ১৯৭২ সালের ২১ জুন স্থাপিত হয়ে উপজেলার নেকমরদ ইউনিয়নের নেকমরদ বঙ্গবন্ধু কলেজটি প্রতিষ্ঠা করা হয়। গত ২০২৩ সালের ১৬ মার্চ তারিখে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বঙ্গবন্ধু কলেজটিকে সরকারি কলেজে রূপান্তর করা হয়।

বঙ্গবন্ধু সরকারি কলেজ বর্তমানে নেকমরদ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মকবুল হোসেন বলেন, ‘নেকমরদ বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তনের চিঠি অনলাইনে পেয়েছি। কলেজের পুরোনো নামের সাইন বোর্ড খুলে ফেলা হয়েছে, নতুন করে নেকমরদ সরকারি কলেজের নামের সাইন বোর্ড তৈরির কাজ চলছে আগামীকালের মধ্যে লাগানো হবে। এখন থেকে কলেজটি নেকমরদ সরকারি কলেজ নামেই যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজলুবিন রহমান বলেন, ‘নেকমরদ বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তনের চিঠি পেয়েছি, সাইনবোর্ড এর নাম পরিবর্তনের কাজ চলছে। এখন থেকে নেকমরদ বঙ্গবন্ধু সরকারি কলেজের পরিবর্তে নেকমরদ সরকারি কলেজ নাম ব্যবহার করা হবে’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991