সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নেত্রকোনার বারহাট্টায় মন্দিরের মূর্তি ভাঙচুরের অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

 

সুবল রঞ্জন কর, জেলা প্রতিনিধি নেত্রকোনা:   নেত্রকোনার জেলার বারহাট্টা উপজেলায় সর্বজনীন কালীমন্দিরের মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত দুইটা থেকে গতকাল মঙ্গলবার ভোরের মধ্যে সাহতা ইউনিয়নের দত্তগ্রাম এলাকায় এ ঘটনা ঘটেছে। এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে গ্রামের এক ব্যক্তি মন্দিরের কয়েকটি মূর্তি ভাঙা দেখেন। পরে তিনি মন্দিরের সভাপতি কাজল সরকারকে বিষয়টি জানান। কাজল সরকার সাপায়েতসহ কয়েকজনকে নিয়ে দেখতে পান মন্দিরে থাকা মহাদেবের মূর্তি, কালীর মূর্তি, রাধাকৃষ্ণসহ চারটি মূর্তির মাথা, হাত-পাসহ বিভিন্ন অংশ ভাঙা। ঘটনার খবর পেয়ে গতকাল দুপুরে বারহাট্টা থানার ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দত্তগ্রাম সর্বজনীন মন্দির কমিটির সভাপতি কাজল সরকার বলেন, ‘আমরা চাই এ ঘটনায় সত্যিকারের দোষী ব্যক্তিদের খুঁজে বের করে তাদের শাস্তির আওতায় আনা হোক।’

বারহাট্টা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা চারটি মূর্তির বিভিন্ন অংশ ভেঙেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অপরাধী যে-ই হোক আইনের এনে অবশ্যই ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991