বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন
ঘোষনা
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম শুভ জন্মদিন আজ চট্টগ্রামপ্রধান খবর চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ নির্বাচিত নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর ২০২৫, ৫:৩৯ চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার—বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা লায়ন হারুনুর রশিদের বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সাদকায়ে জারিয়া। বামৈল দক্ষিণে আ. লীগ নেতা মালুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার–সহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক, তদন্ত দাবি স্থানীয়দের দুর্নীতিবিরোধী কবিতা গানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিউজ ২১ টিভির প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদারের বাবার মৃত্যুতে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গলাচিপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর শ্রীপুরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তে অর্ধশত মানুষের যোগদান করেছে, তানোরে পরিত্যক্ত নলকূপের পাইপে ৩৫ ফুট গভীরে আটকা দুই বছরের শিশু, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান লালমনিরহাটে এসপির সাথে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও কমিটির তালিকা হস্তান্তর ঝিনাইদহে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত, হাসপাতাল ভর্তি ঝিনাইদহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজনে ঝিনাইদহ জেলা কার ও মাইক্রোবাস চালক সমিতি চাঁদাবাজির মামলায় রাঙ্গাবালীর তহশিলদারসহ তিনজনকে আদালতের সমন বাঞ্ছারামপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা। সাংবাদিক সাইদুলের উপর হামলার ঘটনায় ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একদন্তে বিএনপির দোয়া মাহফিল ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নোয়াখালীর সু্বর্ণচরে পাঁচ টাকার স্টাম্পে কোটি কোটি টাকার বাণিজ্য

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ৪১২ বার পঠিত

নোয়াখালীর মেঘনা নদীর তীরে অবস্থিত উপকূলীয় উপজেলার নাম সুবর্ণচর।গত কয়েক বছর থেকে এ উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ-পূর্ব কর্ণারে মেঘনার তীরে জেগে ওঠেছে প্রায় কয়েক হাজার একর নতুন চর।স্থানীয় কিছু রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা একাধিক দলীয় প্রভাব খাঁটিয়ে ভূয়া ভূমিহীন পরিবারকে এসব জমিতে ঘর নির্মাণের সুযোগ দিয়ে একর প্রতি ৫০-৭০ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে,মাত্র ৫ টাকা দামে স্টাম্পের মাধ্যমে বিক্রি হচ্ছে কোটি কোটি টাকার এসব খাস জমি।

সরেজমিনে গিয়ে দেখা যায়,মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চর আক্রামে জেগে উঠা কয়েক হাজার একর খাস ভূমিতে বসবাসকারী একাধিক ভূয়া ভূমিহীন পরিবার বসবাস করছে।কথিত ভূমিহীনদের থেকে এমন অভিযোগ পাওয়া যায়।ভূমিহীন জামাল উদ্দিনের স্ত্রী নুরবানু,মোঃ খলিলের স্ত্রী মারজাহান,মোঃশরীফের স্ত্রী রহিমা আক্তার রাহেনা ও মো:জলিল’সহ আরো অনেকে এসব অভিযোগ করে বলেন।

এ দিকে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী,তার ভাতিজা মো:ফারুক,সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক মোঃ কামরুল,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক,ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইউছুপ,ইউনিয়ন ছাত্রলীগের সামছুউদ্দিন নেতা’সহ আরো অনেকে এ জমি গুলো শুধু মাত্র একটি স্টাম্পের মাধ্যমে দীর্ঘদিন ধরে ভূমিহীনদের কাছে মোটা অংকের টাকা নিয়ে বিক্রি করে আসছে।

বর্তমানে ৮নং মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী তার বিরুদ্ধে উক্ত অভিযোগ অস্বীকার করেন এবং সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।

এ বিষয়ে সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আরিফুর রহমান জানান,বিষয়টি তিনি অবগত না।গণমাধ্যম কর্মীদের মাধ্যমে বিষয়টি জেনেছি।এমন অভিযোগের পেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991