সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পটুয়াখালী র‌্যাবের হাতে ০২(দুই)জন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রুবেল ইসলাম সিডর
  • আপডেট টাইম : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৮৮ বার পঠিত

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প গত ২১/০২/২০২২ইং তারিখ আনুমানিক সকাল ০৯:৩০ ঘটিকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক সকাল ০৮:২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, পটুয়াখালী সদর পৌরসভার পটুয়াখালী নতুন বাস স্ট্যান্ড এর পশ্চিম পাশের্^ রিয়াজ উদ্দিন আবাসিক হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃতে আনুমানিক সকাল ০৯:৩০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০২ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের নাম হলো ১। মোঃ আশরাফ খা(৪০), পিতা-মৃত ইমান আলী খা, সাং- ০৬ নং ওয়ার্ড, পুরাতন হাসপাতাল রোড, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী এবং ২। মোঃ শাওন আকন(২৬), পিতা-মৃত মোস্তফা আকন, সাং- ০৮নং ওয়ার্ড, দামুদার কাঠি, থানা-উজিরপুর, জেলা-বরিশাল। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় একজন পোল্ট্রি ব্যবসায়ী এবং অন্য একজন বাসের কন্ট্রাক্টর হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ৯৬২(নয়শত বাষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট, ০২ (এক)টি মোবাইল ফোন, ০৩ (তিন)টি সীম উদ্ধার করা হয়। কথিত ইয়াবা ট্যাবলেটের অবৈধ বাজার মূল্য ২,৮৮,৬০০(দুই লক্ষ আটাশি হাজার ছয়শত) টাকা। ধৃত আসামীদ্বয় অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়কে পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

পটুয়াখালী ক্যাম্প র‌্যাব-৮, কে তথ্য দিয়ে সহযোগিতা করুন
01777710811
(মোঃ শহিদুল ইসলাম)
লেঃ কমান্ডার, বিএন
কোম্পানী অধিনায়ক
র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991