সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পলাশবাড়ীর সাবেক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত অনুষ্ঠিত

সাগর রহমান
  • আপডেট টাইম : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৩৩৮ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাবেক(ভারপ্রাপ্ত) শিক্ষা কর্মকর্তা ও সহকারি উপজেলা শিক্ষা অফিসার একেএম আঃ ছালামের সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্নসাতের দায়ে বিভাগীয় মামলার অধিকতর তদন্ত অনুষ্ঠিত হয়।

গত ১৩ মার্চ-২০২২ ইং রবিবার সকাল১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পলাশবাড়ী উপজেলা শিক্ষা অফিসে এ তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মোঃহাসিবুল আলম গাইবান্ধা জেলারপলাশবাড়ী উপজেলার সাবেক(ভারপ্রাপ্ত) শিক্ষা কর্মকর্তা ও শাস্তি মূলক বদলীর কারণে বর্তমানে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা অফিসার একেএম আঃ ছালামকে দুর্নীতি ও অর্থ আত্নসাতের দায়ে অভিযুক্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেন।

ওই মামলার অধিকতর তদন্তের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়-১ শাখার সহকারী সচিব জাকির হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযোগগুলো অধিকতর তদন্ত করেন।

তদন্ত কার্যক্রমে সহযোগিতা করেন গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হোসেন আলী ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছাঃ নাজমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা অফিসার মোঃ ফিরোজ কবির আকন্দ,
আসাদুজ্জান দোলন,মোস্তাফিজার রহমান,শফিকুল ইসলাম ও অভিযুক্ত আঃ ছালাম।

বাদী পক্ষে উপস্থিত ছিলেন পলাশবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃফেরদাউছ মিয়া, প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা ও সাবেক সভাপতি শাহ আলম সরকার। বাদী অভিযোগের পক্ষে ২৯১ পাতার তথ্য প্রমাণক ও ১০টি ভিডিও ফুটেজসহ ১টি সিডি ক্লিপ তদন্ত কর্মকর্তার হাতে তুলেদেন।

উল্লেখ্যঃ সাক্ষী হিসেবে ১০ জন প্রধান শিক্ষক তাদের মতামত তুলে ধরে লিখিত জবাব দাখিল করেন। একটি নির্ভর যোগ্য সূত্রে জানা গেছে, ১০ জন সাক্ষীর মধ্যে মাত্র ১ জন সাক্ষী দুর্নীতির দায়ে অভিযুক্ত আঃ ছালামের পক্ষে তার মতামত তুলে ধরে লিখিত জবাব দাখিল করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991