শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
ঘোষনা
ছাতকে মোবাইল কোর্টে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর প্রচারণা শুরু। শ্রীপুরে, প্রতারণার শিকার হয়ে উদ্যোক্তা থেকে দেউলিয়ার দ্বারপ্রান্তে, কাকলী ফার্নিচারের মালিক। নির্বাচনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান চট্টগ্রামের জেলা প্রশাসকের দেশকে কিছু দেওয়ার মাধ্যমেই জীবনের সার্থকতা খুঁজে বের করতে হবে — চট্টগ্রাম জেলা প্রশাসক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ১০ হাজার পিসসহ যুবক আটক রাজশাহী–চাঁপাই সীমান্তে নীরব অস্ত্রের ঝুঁকি, নির্বাচনের আগে বাড়ছে অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নওগাঁয় ১৯ মাস পর ডোবা থেকে সুমনের কঙ্কাল উদ্ধার কালীগঞ্জে জামায়াত প্রার্থীর পোস্টার পোড়ানো–ছেঁড়ার অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ ভোটাররা সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন। সাঈদা খাতুন শিশু শিক্ষা নিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি গলাচিপায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত সরস্বতী পূজা; শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয় মন্দির ও বিদ্যালয় প্রাঙ্গণ। ভোলা-৩ আসনে ট্রাক প্রতীকে গণসংযোগে ব্যস্ত আবু তৈয়ব (আতিক) চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার। ঝিনাইদহ-৩ আসনে নির্বাচনী পরিবেশ নস্যাৎ করার অভিযোগ: জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুর, কোটচাঁদপুর–মহেশপুরে উত্তেজনা ঝিনাইদহ-৪ ভোটের পরিবেশ নষ্টসহ আইনশৃংখলা অবনতির শংকা জানিয়ে কালীগঞ্জে জামায়াতের সংবাদ সন্মেলন

পল্লবীতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে অস্ত্র ও মাদকের ভয়ংকর সাম্রাজ্য ধ্বংস

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৬৫ বার পঠিত

এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার

 

বিদেশি পিস্তল, হেরোইন-গাঁজাসহ কুখ্যাত মাদক সম্রাট শাহজাদী বেগম ও তার সহযোগীরা গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-পল্লবী এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে বড় ধরনের সফল অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, হেরোইন ও গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী শাহজাদী বেগম ও তার সহযোগীদের গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ ও সেনাবাহিনী এর যৌথ টিম।

পল্লবী থানার অফিসার ইনচার্জ একেএম আলমগীর জাহানের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিএমপি ও সেনাবাহিনী একাধিক চৌকস টিমের অংশগ্রহণে গত ৯ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত পল্লবী থানাধীন সেকশন-১২, ব্লক-ডি, পূর্ব কুর্মিটোলা ক্যাম্প সংলগ্ন এলাকায় এই রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করা হয় অভিযানে ০২ রাউন্ড গুলিসহ ০১টি বিদেশি পিস্তল, ৪৮০ গ্রাম হেরোইন, ৫৮০ গ্রাম গাঁজা এবং ০৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শাহজাদী বেগম (৪০), তার ছেলে মোঃ রনি (৪০), মোঃ ইসলাম (৪৫) ও বেলী (৩২)। এদের প্রত্যেকের বাড়ি পল্লবী থানাধীন সেকশন-১২ এলাকায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার শাহজাদী বেগম মিরপুর-পল্লবী অঞ্চলের একজন চিহ্নিত ও শীর্ষ মাদক সম্রাজ্ঞী। দীর্ঘদিন ধরে তিনি নিজ বাসাকে ঘাঁটি বানিয়ে হেরোইন ও গাঁজার রমরমা ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে পল্লবী থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, অস্ত্র ও মাদকের এই চক্র এলাকায় দীর্ঘদিন ধরে অপরাধের রাজত্ব কায়েম করেছিল। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানের মাধ্যমে তাদের মূলোৎপাটন সম্ভব হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে পল্লবী থানার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন,

“মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীরা যত শক্তিশালীই হোক, তাদের ছাড় দেওয়া হবে না।” এলাকাবাসী এই অভিযানে স্বস্তি প্রকাশ করে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991