শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

পাঁচবিবিতে কৃষকদলের নেতাকে মারপিট, সড়ক অবরোধ করে প্রতিবাদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৪০ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম রতন স্টাফ রিপোর্টার, জয়পুরহাট:-

জয়পুরহাটের পাঁচবিবিতে কুসুম্বা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কৃষকদলের সাধারণ সম্পাদক ইউসুফ আলীকে মারপিটের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকদলের নেতাকর্মী ও এলাকাবাসী।

গত ২১ ডিসেম্বর রবিবার বেলা ১১টায় পাঁচবিবি-কামদিয়া সড়কের শালাইপুর বাজারে এই সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। এসময় সড়কে টায়ার পুড়িয়ে প্রতিবাদ জানান।

বিক্ষোভে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শতশত নারী-পুরুষ। খবর পেয়ে পরে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
বিক্ষোভে কৃষকদলের কুসুম্বা ইউনিয়নের সদস্য সচিব বলেন, কৃষকদলের ৯নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইউসুফের ওপর পরিকল্পিতভাবে মোস্তফা ও তাঁর ছেলে স্বেচ্ছাসেবকলীগের নেতা ময়নুলের নেতৃত্বে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। এ ধরনের হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির প্রমাণ এবং রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসী ঐক্যবদ্ধ। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
হামলায় আহত কুসুম্বা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইউসুফ আলী বলেন, ছালাখুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের মসজিদের মাহফিলের টাকা আত্মাসাতের ঘটনাকে কেন্দ্র করে মোস্তফা ও তাঁর ছেলে স্বেচ্ছাসেবকলীগের নেতা ময়নুলের সন্ত্রাসী বাহিনী আমাকে মেরে পা ভেঙে দিয়েছে। আমি মামলা করেছি কিন্তু প্রশাসন এখনো আসামীদের গ্রেপ্তার করেনি।
অভিযোগের বিষয়ে ছালাখুর গ্রামের মোস্তফার ছেলে ময়নুল ইসলাম মুঠোফোনে বলেন, মসজিদের টাকা আত্মসাতের ঘটনায় আমি কিংবা আমাদের পরিবার কোনো ভাবে সম্পৃক্ত নয়। আজকে যাঁরা আমাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে তাদের সঙ্গে আমাদের পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে।
বিক্ষোভ চলাকালীন সময়ে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন। “মোস্তফার গালে গালে, জুতা মারো তালে তালে, ময়নুলের গালে গালে, জুতা মারো তালে তালে, প্রশাসন গেল কই, জবাব চাই জবাব চাই, দোষীদের চামড়া তুলে নিব আমরা”।
পাঁচবিবি থানার ওসি তদন্ত ইমায়েদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয় এবং বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এসময় দোষীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতিও দেন এই পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991