শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
ঘোষনা
কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৬ লক্ষাধিক টাকার মালামাল আটক রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা তজুমদ্দিনে অনিল বাবাজির আশ্রমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির বড় সাফল্য: মাদক উদ্ধার, নারী ও শিশুসহ ১১ জন আটক কোটচাঁদপুরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

পাঁচবিবিতে সখের বশে কবুতর পালনে সাফল্য পেয়েছেন আব্দুস সামাদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৭ বার পঠিত

পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ হাঁস-মুরগি ছাগল কিংবা গবাদি পশু পালন করে ব্যাপক সাফল্য অর্জনের কথা অনেক শোনা যায়। তবে কবুতর পালন করে অর্থনৈতিকভাবে সফলতা অর্জন খুব একটা শোনা না গেলেও প্রত্যন্ত অঞ্চলের আব্দুস ছামাদ আজাদ এই সাফল্য অর্জন করে দেখিয়েছেন। আব্দুস সামাদ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বারকান্দ্রী গ্রামের মৃত্যঃ কাজেম উদ্দিনের ছেলে। এলাকায় তিনি কবুতরপ্রেমী নামেও বেশ পরিচিত।

তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজ বাড়িতে গড়ে তুলেছে কবুতরের খামারটি। সুন্দর পরিবেশে কবুতর পালন করে আব্দুস সামাদ আর্থিকভাবে সফলতা অর্জন করায় এ অঞ্চলের তরুণ প্রজন্ম ক্রমেই কবুতর পালনে ঝুঁকছে।

আলাদা আলাদা খাঁচায় উন্নত জাতের রং-বেরঙের দেশি-বিদেশি কবুতরের মধ্যে- ফ্রিলবাক, সিরাজি, নরেশ, কোপার, পুটার, বসিয়ানি, ট্যামলার, হলুদ, শিখর ক্যারিয়ার, হোমা সাদা, সো কিং লাল, সো কিং সাদা, মুন্ডিয়ান চকলেট, টেইলমারক হলুদ, টেইলমারক কালো, বোখারা, সারটিন, কাগজি, গ্রিবাজ, টেগোরোলা হলুদ, মুক্ষি জ্যাকোবিন, ক্রীমবারসহ নানা রঙের বিভিন্ন জাতের প্রায় ১৫০ জোড়া কবুতর রয়েছে এই খামারটিতে।

ইন্টারনেটে দেশি বিদেশি জাতের কবুতরের ছবি দেখে কবুতর পালনের স্বপ্ন দেখে সে। সেই স্বপ্ন থেকেই ২০১৪ সালে মাত্র ১০ জোড়া কবুতর দিয়ে তার এই যাত্রা শুরু। তবে প্রথমে শুধু মাত্র শখের বশেই কবুতর পালন শুরু করেছে বলে জানায় তিনি। সেই শখ এখন লাভজনক ব্যবসা। বর্তমানে তার খামারে দেশি-বিদেশি বিভিন্ন জাতের প্রায় ১৫০ জোড়া কবুতর রয়েছে। প্রতি জোড়া কবুতর প্রতি মাসে দু-এক জোড়া বাচ্চা দেয়।, কবুতরের খাবার, ঔষুধ এবং অন্য খরচসহ খামারটির পিছনে প্রতি মাসে ব্যয় প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা। আর প্রতি মাসে কবুতর বিক্রি হয় ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা। খাবারের মধ্যে- সরিষা, গম, ভুট্টা, কলাই, মুসুরি, মুগডাল, মাসকলাই উল্লেখযোগ্য।

 

আব্দুস ছামাদ বলেন, কবুতরের খামার একটি লাভজনক ব্যবসা। বেকারত্ব দূর করার জন্য অনেক শিক্ষিত যুবককে কবুতরের খামার করতে উদ্বুদ্ধ করে থাকি। তার মতে, পড়ালেখার পাশাপাশি শখ পূরণ ও আয়ের অন্যতম মাধ্যম হিসাবে এই কবুতর পালন করা যেতে পারে।

 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, কবুতর পালন শখের বিষয় হলেও কিন্ত লাভজনক। তিনি আরো বলেন, শিক্ষিত বেকার যুবক-যুবতীরা চাকুরীর আশায় বসে না থেকে ছোট-বড় র্ফাম করে বিভিন্ন পশু লালন-পালন করা উচিৎ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991