শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

পাংশায় পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত হামলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

বাহাউদ্দীন তালুকদার :
রাজবাড়ী জেলার পাংশা থানাধীন কসবামাজাইলের কেওয়াগ্রাম খেয়া ঘাটে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল জব্বার মন্ডল (৫০) এর উপর অতর্কিত হামলা হয়েছে। তিনি পাংশা উপজেলার সুবর্ণকোলা গ্রামের মৃত সাহেব আলী মন্ডলের ছেলে। পেশায় কলা ব্যবসায়ী।

গত শুক্রবার (২৭ জুন ২৫) বিকাল ৪ টায় পাংশা উপজেলার কেওয়াগ্রামের খেয়া ঘাটে আব্দুল জব্বার মন্ডল (৫০) মটর সাইকেল হিরো হোন্ডা নিয়ে পৌছান মাত্রই ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, ছালামত মন্ডল বাদী হয়ে পাংশা থানায় ৯ জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ১। আকামত খাঁর ছেলে কাজল খাঁ (৪০), ২। মৃত জসিম খাঁর ছেলে সাদ খাঁ (৩০), ৩। আতর খাঁর ছেলে সুবাহান খাঁ (৪৭), ৪। কাজল খাঁর ছেলে হৃদয় খাঁ (১৯), ৫। মংলা মন্ডলের ছেলে রিয়াজ মন্ডল (৪৫), ৬। আকামত খাঁর ছেলে হেলাল খাঁ (৩২), ৭। মৃত ছানারুদ্দিন মন্ডলের ছেলে শিমুল হোসেন ওরফে শিশু (৪৫), ৮। মৃত নুতাই জৰ্দ্দারের ছেলে আসলাম জর্দ্দার (৫০), ৯। আকাই মন্ডলের ছেলে শরিফ মন্ডল (৩৮), সর্ব থানা পাংশা, জেলাঃ রাজবাড়ী সহ অজ্ঞাত নামা ১০/১২ জন। বাদীর পরিবারের সহিত আসামীগনের পূর্ব হইতে জমাজমি নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে। উক্ত বিরোধের জের ধরিয়া গত ইং ২৭/০৬/২০২৫ তারিখ বিকাল অনুমান ০৪:৩০ ঘটিকার সময় পাংশা থানাধীন কসবামাজাইল ইউনিয়নস্থ কেওয়াগ্রাম সাকিনের খেওয়াঘাটে বাদী আপন ভাই আব্দুল জব্বার মন্ডল (৫০) তাহার মটর সাইকেল নিয়ে পৌছানো মাত্রই পূর্ব হতে ওৎ পেতে থাকা উল্লেখিত আসামীগণসহ অজ্ঞাতনামা আসামীগণ দেশীয় অস্ত্রশস্ত্র লোহার রড, চাইনিজ কুড়াল, দা, ছ্যান দা, সাবল, রামদা, কাঠের বাটাম ও হকিস্টিক নিয়ে বাদীর ভাই আঃ জব্বার মন্ডল (৫০) কে ঘিরিয়া ধরে। ঐ সময় ০১ নং আসামী কাজল খাঁ এর হুকুমে সকল আসামীগন বাদীর ভাই আঃ জব্বার মন্ডলকে লক্ষ্য করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। বাদীর ভাই আঃ জব্বার মন্ডল (৫০) গালিগালাজ করিতে নিষেধ করিলে ০১নং আসামী কাজল খাঁ এর হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর ভাই আঃ জব্বার মন্ডল এর মাথা লক্ষ্য করিয়া কোপ মারিলে উক্ত কোপ বাদীর ভাই আঃ জব্বার মন্ডল এর মাথার তালুর বাম পাশে লাগিয়া মাথার হাড়কাটা গুরুত্বর রক্তাক্ত জখম হয়। ২নং আসামী সাদ খাঁ তাহার হাতে থাকা ধারালো রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর ভাই আঃ জব্বার মন্ডলের মাথা লক্ষ্য করিয়া কোপ মারিলে উক্ত কোপ বাদীর ভাইয়ের মাথার ডান পাশে লাগিয়া হাড়কাটা গুরুত্বর রক্তাক্ত জখম হয়। ৩নং আসামী সোবহান খাঁ বাদীর ভাই আঃ জব্বার মন্ডলের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে নগদ ৭০,৩০০/- (সত্তর হাজার তিনশত) টাকা ও ১টি সিম্ফনি মোবাইল যাহার মূল্য ১৫,০০০/- (পনের হাজার) টাকা নিয়ে যায়। বাদীর ভাই আঃ জব্বার মন্ডল মাটিতে পরিয়া থাকা অবস্থায় সকল আসামী বাদীর ভাইকে হত্যার উদ্দেশ্যে তাহাদের হাতে থাকা কাঠের বাটাম, লোহার রড, বাঁশের লাঠি দিয়া শরীরের বিভিন্ন স্থানে পিটাইয়া যন্ত্রনাদায়ক ফুলা জখম করে। ৪ ও ৯নং আসামীদ্বয় বাদীর ভাইয়ের মোটর সাইকেল ভাংচুর করিয়া অনুমান ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকার ক্ষতি সাধন করে। বাদীর ভাই আঃ জব্বার মন্ডল এর ডাকচিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে ফের পাইলে খুন জখম করিবে বলিয়া আসামীগন হুমকি দিয়ে চলিয়া যায়। বাদী সংবাদ পাইয়া স্থানীয় লোকজনের সহযোগিতায় বাদীর ভাই আঃজব্বার মন্ডলকে উদ্ধার করিয়া পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করি।

পাংশা থানার এস আই সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি।

পাংশা থানার ওসি তদন্ত মো: আব্দুল গণি বলেন, মামলা এখনো হয়নি। প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991