শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
ঘোষনা
ছাতকে মোবাইল কোর্টে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর প্রচারণা শুরু। শ্রীপুরে, প্রতারণার শিকার হয়ে উদ্যোক্তা থেকে দেউলিয়ার দ্বারপ্রান্তে, কাকলী ফার্নিচারের মালিক। নির্বাচনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান চট্টগ্রামের জেলা প্রশাসকের দেশকে কিছু দেওয়ার মাধ্যমেই জীবনের সার্থকতা খুঁজে বের করতে হবে — চট্টগ্রাম জেলা প্রশাসক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ১০ হাজার পিসসহ যুবক আটক রাজশাহী–চাঁপাই সীমান্তে নীরব অস্ত্রের ঝুঁকি, নির্বাচনের আগে বাড়ছে অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নওগাঁয় ১৯ মাস পর ডোবা থেকে সুমনের কঙ্কাল উদ্ধার কালীগঞ্জে জামায়াত প্রার্থীর পোস্টার পোড়ানো–ছেঁড়ার অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ ভোটাররা সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন। সাঈদা খাতুন শিশু শিক্ষা নিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি গলাচিপায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত সরস্বতী পূজা; শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয় মন্দির ও বিদ্যালয় প্রাঙ্গণ। ভোলা-৩ আসনে ট্রাক প্রতীকে গণসংযোগে ব্যস্ত আবু তৈয়ব (আতিক) চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার। ঝিনাইদহ-৩ আসনে নির্বাচনী পরিবেশ নস্যাৎ করার অভিযোগ: জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুর, কোটচাঁদপুর–মহেশপুরে উত্তেজনা ঝিনাইদহ-৪ ভোটের পরিবেশ নষ্টসহ আইনশৃংখলা অবনতির শংকা জানিয়ে কালীগঞ্জে জামায়াতের সংবাদ সন্মেলন

পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ শাখার সহ-সভাপতি নির্বাচিত খান সেলিম রহমান।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৫৮ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":3,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার:-

বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক সংগঠন Pakistan Journalist Association (PJA)–এর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বাংলাদেশ শাখার সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন Bangladesh Central Press Club (B.C.P.C)–এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান।

আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিকতার ক্ষেত্রে তাঁর এই গুরুত্বপূর্ণ অর্জনকে গণমাধ্যম সংশ্লিষ্টরা একটি ইতিবাচক ও সম্মানজনক মাইলফলক হিসেবে দেখছেন। সাংবাদিকতা পেশায় দীর্ঘদিনের অভিজ্ঞতা, সংগঠক হিসেবে দক্ষতা এবং নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি তাঁর অবিচল অবস্থানের স্বীকৃতিস্বরূপ এই দায়িত্ব প্রদান করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

(৫’ই জানুয়ারি ২০২৬) পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ফেসবুক পেজ ও এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে খান সেলিম রহমানকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তাঁর পেশাগত অবদান, নেতৃত্বের গুণাবলি এবং আন্তর্জাতিক সাংবাদিকতার ক্ষেত্রে ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সংবাদ আদান-প্রদান সহজীকরণ এবং স্বাধীন সাংবাদিকতা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে দক্ষ, অভিজ্ঞ ও সৎ নেতৃত্বের প্রয়োজনীয়তার অংশ হিসেবেই তাঁকে কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বাংলাদেশ শাখার সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে খান সেলিম রহমান বলেন, “আমাকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বাংলাদেশ শাখার সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করায় সংগঠনের চেয়ারম্যান, মহাসচিবসহ সকল সম্মানিত কর্মকর্তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।” তিনি আরও বলেন, “আমার ওপর অর্পিত এই দায়িত্ব আমি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের সর্বাত্মক চেষ্টা করব। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশি সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখাই আমার অঙ্গীকার।”

উল্লেখ্য, খান সেলিম রহমান সাংবাদিকতার পাশাপাশি একজন সফল সংগঠক হিসেবেও সুপরিচিত। তাঁর নেতৃত্বে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব দেশের সাংবাদিকদের জন্য একটি কার্যকর ও সুসংগঠিত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, প্রশিক্ষণ, অধিকার আদায় এবং ঐক্যবদ্ধ আন্দোলনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে নির্ভীক, দায়িত্বশীল ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতা চর্চা করে আসছেন। সামাজিক সমস্যা, মানবাধিকার, উন্নয়ন, গণতন্ত্র এবং সাধারণ মানুষের কথা তাঁর লেখনী ও সম্পাদনার অন্যতম প্রধান বিষয়বস্তু।
তাঁর এই আন্তর্জাতিক দায়িত্ব প্রাপ্তিতে দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন, গণমাধ্যমকর্মী, শুভানুধ্যায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, খান সেলিম রহমানের নেতৃত্বে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখা আরও গতিশীল হবে এবং আন্তর্জাতিক সাংবাদিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।

বিশ্লেষকদের মতে, একজন বাংলাদেশি সাংবাদিকের এমন আন্তর্জাতিক দায়িত্ব প্রাপ্তি দেশের গণমাধ্যম অঙ্গনের জন্য গর্বের বিষয়। এটি কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের সাংবাদিক সমাজের সামগ্রিক অর্জনের প্রতিফলন। বাংলাদেশ শাখার সভাপতি ও আন্তর্জাতিক ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালকে এর জন্য আমি ধন্যবাদ জানাই

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991