শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

পাথরঘাটায় আইন না মেনে লাল নিশান টানিয়ে জমি দখল

মোঃ ইব্রাহীম খলীল, স্টাফ রিপোর্টার,
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
  • ৪৬৮ বার পঠিত

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মডেরখাল এলাকায় আইনের তোয়াক্কা না করে লাল নিশান টানিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল নিয়েছে একজন হত্যা মামলার আসামি মোঃ লোকমান। সে ঐবাড়ির কোনো অংশীদার নয়, লোকমান প্রতিপক্ষ গ্রুপের জামাই।

লোকমান এলাকায় জলদস্যু নামেই পরিচিত, উল্লেখ যে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মডেরখাল এলাকায় আঃ হামিদ গং ও আদেল উদ্দিন গং মধ্যে দীর্ঘ ২৮ বছর থেকে ১৩.৪৩ একর জমি নিয়ে দেওয়ানী মামলা চলছে, সুত্র-১৯৯৫ সালে পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা করেন আঃহামিদ গং।

সে মামলাটি যথাযথভাবে না হওয়ায়, ১৯৯৬ সালে মামলাটি খারিজ করে দেন এবং বন্টণ মামলা দায়ের করতে বলেন, ঐ বছরই আঃ হামিদ গং বরগুনা দেওয়ানী কোর্টে একটি মামলা দায়ের করেন।

আঃ হামিদ গং ২০০০ সালে দেওয়ানী কোর্ট থেকে রায় নিজেদের পক্ষে পায়। ঐ বছর আদেল উদ্দিন গং হাই কোর্টে আপিল করেন দেওয়ানী কোর্টের বিরুদ্ধে রহস্য ক্রমে ২০২১ সালে ২১ ডিসেম্বর দেওয়ানী কোর্টের রায় বাতিল করে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের খারিজ রায় বহাল রাখে।

২০২১ সালে আঃ হামিদ গং আবার সুপ্রিমকোর্টে আপিল করেন। এরইমধ্যে আদেল গ্রুপের জামাই লোকমান, একটি ভুয়া ডিগ্রী কাগজ বানিয়ে এলাকায় নিয়ে আসে এবং সঠিক তথ্য গোপন করে, স্থানীয় সাংসদ শওকত হাচানুর রহমান রিমন এর বরাবর দরখাস্ত লিখেন। সাংসদ স্থানীয় চেয়ারম্যান আব্দুর রহমান জুয়েল এর নিকট পাঠিয়ে দেন।

চেয়ারম্যান দুই গ্রুপকে ডেকে পাঠান এবং আদেল গং এর কাছ থেকে ১০ হাজার নগদ টাকা জামানত রেখে শালিসির দিন তারিখ ধার্য্য করে দেন।
কিন্তু আদেল উদ্দিন গং জামাই লোকমান, শালিসির অপেক্ষা না করে রাতের আঁধারে তার ১০০/১৫০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে।
প্রতিপক্ষের খেশারি ডাল চাষকৃত জমিতে চারটি বড় ধরনের লাল নিশান টানিয়ে, টিলার দিয়ে ডাল গাছ মাড়িয়ে দেন এবং মূগডাল চাষ করেন।

লোকমানের কাছে গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে তিনি বলেন, আমার জমি দখলে প্রতিপক্ষ বাঁধা দিলে ব্যাপক মারপিট হত।

আঃ হামিদের ওয়ারিশ মোঃ হাসিবুর রহমান মিরাজ, অভিযোগ করেন, লোকমান তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার কাকা বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ এর কবর তুলে ফেলবেন বলে হুমকি দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991