মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
ঘোষনা
তুরাগ থানার ৫২ নং ওয়ার্ডবাসী’কে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা: আজাহার আলী আজা স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার

পাবনার আটঘরিয়ায় মূলেকাটা পিয়াজ চাষের পরিচর্যা চলছে পুরোদমে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৭২ বার পঠিত

ইব্রাহিম খলিল পাবনা  প্রতিনিধি:

পাবনার আটঘরিয়ায় মৌসুমি কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন মূলেকাটা পিয়াজ চাষের পরিচর্যায়। শীতের আগমনের সঙ্গে সঙ্গে মাঠজুড়ে সবুজ পিয়াজ গাছের সমারোহে চারদিকে যেন সবুজের উৎসব। কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার পিয়াজের ফলন ভালো হবে বলে আশা করছেন তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, আটঘরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে—দেবোত্তর, একদন্ত, লক্ষ্মীপুর, মাজপাড়া,চাঁদভা ও পৌরসভা  এলাকায় শতাধিক হেক্টর জমিতে মূলেকাটা পিয়াজের আবাদ হয়েছে। বর্তমানে কৃষকরা জমিতে নিড়ানি, সেচ ও রোগবালাই দমনসহ নিয়মিত পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। কৃষক আব্দুল হামিদ বলেন, “গত বছর ভালো দাম পেয়েছিলাম, তাই এবার একটু বেশি জমিতে মূলেকাটা পিয়াজ লাগিয়েছি। এখন নিয়মিত সেচ ও আগাছা দমন করছি। আল্লাহ চাইলে ফলন ভালো হবে।”  কৃষক আলম জানান, আমার সোয়া বিঘা জমিতে মূলেকাটা পিয়াজ লাগিয়েছি। বীজ খরচ ১৮হাজার টাকা। লেবার, সার- কীটন্যাশক ও সেচসহ খরচ ১২ হাজার টাকা। সব মিলে খরচ আসবে ৩০ হাজার টাকা। মূলেকাটা পিয়াজের জমি লিজ নিয়ে চাষ করলে পেঁয়াজ চাষের খরচ আরও বহুগুনে বেরে যায়। এতে দাম ও ফলন কম হলে লোকসান হওয়ার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া ও ফলন ভালো হলে বিঘাপ্রতি ৫০-৬০ মণ পর্যন্ত হয়। যার বাজার মূল্য বিঘাপ্রতি ৫০ থেকে ৭০ হাজার টাকা আশা করা যায়। কৃষক রবিউল বলেন, আমাদের এই কয়ড়াবাড়ি মাঠে অনেকেই মূলেকাটা পিয়াজ লাগিয়েছে। তার মধ্যে আমার আধাবিঘা,কামাল আধাবিঘা,আজির উদ্দিন তিন পোয়া, জিয়ারুল ১২ শতক,কালাম আধাবিঘা,শাহেদ সরদার তিন পোয়া। আমরা কার্তিক মাসের প্রথম থেকে এই পিয়াজ লাগানো শুরুকরি  এবং চৈত্র মাসে ঘরে তুলতে পারবো বলে আশা করি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না  বলেন, “মূলেকাটা পিয়াজ চাষে এ অঞ্চলের কৃষকরা বেশ দক্ষ হয়ে উঠেছেন। সময়মতো পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া যায়। কৃষকদের আমরা নিয়মিত পরামর্শ ও সার-বীজ সহায়তা দিয়ে যাচ্ছি।” কৃষি বিভাগ জানিয়েছে, সঠিক পরিচর্যা ও অনুকূল আবহাওয়া থাকলে চলতি মৌসুমে আটঘরিয়া উপজেলায় প্রায় কয়েক হাজার টন মূলেকাটা পিয়াজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এতে কৃষকদের মুখে হাসি ফুটবে এবং স্থানীয় বাজারেও সরবরাহ বাড়বে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991