শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

পুঠিয়ার ওসিকে প্রত্যাহার; টুরিস্ট পুলিশে পদায়ন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৩ বার পঠিত

ফারুক হোসেন ব্যুরো প্রধান রাজশাহী:রাজশাহীর পুঠিয়া থানার ওসি ফারুক হোসেনকে প্রত্যাহার করে টুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে।

গত বুধবার পুলিশ সদর দপ্তর থেকে তাঁকে প্রত্যাহার করা হয়েছে। তিনি গত ২ ফেব্রুয়ারি পুঠিয়া থানায় যোগদান করেন।

জানা গেছে, এখানে যোগদানের পর থেকে ওসির নানা অনিয়মের অভিযোগের বিষয়ে পুলিশ ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছিল। তবে অনিয়মের বিষয়গুলো ওসি ফারুক অস্বীকার করেছেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক থানার একজন উপপরিদর্শক জানান, ওসি থানায় যোগদানের পর স্থানীয় ক্ষমতাসীন দলের এক রাজনৈতিক নেতার পক্ষ নেন। অপর পক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন।

 

সম্প্রতি একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা পুলিশ সদর দপ্তরে সে অভিযোগ জানিয়েছেন। এ ছাড়া আরও কিছু অভিযোগসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় তাঁকে প্রত্যাহার করা হয়েছে।

 

ওসি ফারুক হোসেন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অফিস আদেশে তাঁকে বদলি করা হয়েছে। দু’একদিনের মধ্যে তিনি টুরিস্ট পুলিশে যোগদান করবেন। তাঁর বিরুদ্ধে সুবিধা নিয়ে ফসলি জমিতে পুকুর খননের সুযোগ দেয়া, রাজনৈতিক পক্ষপাতিত্ব ও আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ ওঠা প্রসঙ্গে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো হয়েছে।

 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) রাজিবুল হাসান বলেন, ওসি ফারুককে পুলিশ সদর দপ্তরের আদেশে এখান থেকে প্রত্যাহার করে টুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে।

 

ঠিক কি কারণে ওসি প্রত্যাহার হয়েছেন তা জানা নেই। তবে এখানে নতুন কোন ওসি আসছেন, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991