মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:০১ অপরাহ্ন
ঘোষনা
স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ

পুঠিয়া দুর্গাপুর -৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

মোঃ ইসমাইল হোসেন নবী সিনিয়র রিপোর্টার:

,রাজশাহী ‎ রাজশাহীর পুঠিয়া-দূর্গাপুর-৫ আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল মন্ডলের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দগন। ‎ ‎৯ নভেম্বর (রবিবার) বিকাল সাড়ে ৪ টার সময় দূর্গাপুর প্রেসক্লাবে উপজেলা বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অধ্যাপক নজরুল মন্ডলকে তৃণমূলের মতামত উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত নন, নিয়মিত দলের কর্মসূচিতেও অংশ নেন না। তাঁর পরিবর্তে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ও জনসমর্থিত নেতাকে মনোনয়ন দেয়ার জোর দাবী জানিয়েছেন নেতাকর্মীগণ। ‎ ‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা আরও বলেন, রাজশাহী-৫ আসনে বহু ত্যাগী ও জনপ্রিয় নেতা রয়েছেন, যারা দলের কঠিন সময়েও পাশে ছিলেন। অথচ তাদের বাদ দিয়ে হঠাৎ একজন অচেনা মুখকে প্রার্থী করা হয়েছে—যা তৃণমূলের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। ‎ ‎বক্তারা কেন্দ্রীয় বিএনপির কাছে অধ্যাপক নজরুল মন্ডলের মনোনয়ন বাতিল করে জনসমর্থিত প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান মনোনয়ন বঞ্চিত আবু বক্কর সিদ্দিক, জুলফার নাইম মোস্তফা বিস্ময় ও ইশফা খায়রুল হক শিমুলের সমর্থকরা। ‎ ‎সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলুর সভাপতিত্বে, এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুস সামাদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, জেলা বিএনপির সদস্য গোলাম মোর্শেদ শিবলী, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশিদ মামুন, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক নুরুল ইসলাম, বানেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পলান আলী সর্দার, মাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মমিন মৃধা, সাবেক সভাপতি আঃ গাফ্ফার মন্টু, পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হোদা, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক সোহেল রানা সেলিম, দুর্গাপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক চয়েন উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আরমান কবির সুজন, পুঠিয়া পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজানসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991