বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন
ঘোষনা
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম শুভ জন্মদিন আজ চট্টগ্রামপ্রধান খবর চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ নির্বাচিত নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর ২০২৫, ৫:৩৯ চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার—বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা লায়ন হারুনুর রশিদের বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সাদকায়ে জারিয়া। বামৈল দক্ষিণে আ. লীগ নেতা মালুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার–সহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক, তদন্ত দাবি স্থানীয়দের দুর্নীতিবিরোধী কবিতা গানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিউজ ২১ টিভির প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদারের বাবার মৃত্যুতে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গলাচিপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর শ্রীপুরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তে অর্ধশত মানুষের যোগদান করেছে, তানোরে পরিত্যক্ত নলকূপের পাইপে ৩৫ ফুট গভীরে আটকা দুই বছরের শিশু, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান লালমনিরহাটে এসপির সাথে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও কমিটির তালিকা হস্তান্তর ঝিনাইদহে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত, হাসপাতাল ভর্তি ঝিনাইদহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজনে ঝিনাইদহ জেলা কার ও মাইক্রোবাস চালক সমিতি চাঁদাবাজির মামলায় রাঙ্গাবালীর তহশিলদারসহ তিনজনকে আদালতের সমন বাঞ্ছারামপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা। সাংবাদিক সাইদুলের উপর হামলার ঘটনায় ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একদন্তে বিএনপির দোয়া মাহফিল ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুলিশের দলবাজ দুই কর্মকর্তার ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ  

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৫০ বার পঠিত

শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলামের পর এবার ঝিনাইদহ পুলিশের দুই কর্মকর্তা ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করছেন।

রোববার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সাধারণ ছাত্রদের আন্দোলনের মুখে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও পুলিশের এসআই ফরিদ ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগের সিদ্ধান্তের কথা জানান। দুপুরে পুলিশ সুপার আজিম উল আহসানের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা সাবিক মোহাম্মদ আল হাসান, সমন্বয়ক আবু হুরাইরা ও সাইদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাত করেন এবং ছাত্র আন্দোলনের সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও পুলিশের এসআই ফরিদের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

ছাত্রনেতারা দ্রæত দুই পুলিশ কর্মকর্তাকে ঝিনাইদহ ছাড়ার আল্টিমেটাম দিলে পুলিশ সুপার ছাত্রদের দাবীর মুখে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও পুলিশের এসআই ফরিদকে ছুটি দিয়ে কর্মস্থল ছাড়ার কথা জানান। এ সময় বিপুল সংখ্যক ছাত্রজনতা ভুয়া ভুয়া বলে শ্লোগান দিতে দিতে পুলিশ সুপারের কার্যালয় ত্যাগ করেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান, সমন্বয়ক আবু হুরায়রা, সাইদুর রহমান, এলমা খাতুন, রতœা খাতুন, জেলা ছাত্রদলের সভাপতি এসএম সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ইবি ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ ও ছাত্রদল নেতা ইমরান হোসেন, বখতিয়ার মাহমুদ, মাহবুব আলম মিলু ও আব্দুস সালামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমন্বয়ক আবু হুরায়রা গনমাধ্যমকর্মীদের জানান, প্রশাসনে ফ্যাসিষ্ট খুনি হাসিনার কোন দোসরকে রাখা হবে না। তারা প্রশাসনে ঘাপটি মেরে থেকে আবারো আ’লীগকে সংগঠিত করার চেষ্টা করছে। অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও পুলিশের এসআই ফরিদ নিজেদের ছাত্রলীগের টোকাই কর্মী বলে পরিচয় দিতেন। ছাত্র আন্দোলনের সময় এই দুই পুলিশ কর্মকর্তার ভুমিকা ছিল ছাত্রলীগের ক্যাডার বাহিনীর মতো। এর আগে ঝিনাইদহ জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জেলা প্রশাসকের বিরুদ্ধে প্রশাসনকে দলীয়করণ, নিয়োগ বানিজ্য ও স্থানীয় আ’লীগ নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগ তোলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991