সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

পুলিশের প্রতি সাধারণ জনগণের ধারণা বদলাতে অক্লান্ত পরিশ্রম করে মানুষের পাশে অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২৬৭ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ

পুলিশের প্রতি মানুষের ভিন্ন ধারণা থাকলেও পত্নীতলা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাফ উদ্দিন সে ধারণা বদলে দিয়েছেন। ব্যতিক্রমধর্মী একজন পুলিশ কর্মকর্তা হিসাবে তিনি তার সহকর্মী ও সাধারণ জনগণের আদর্শগত ভিন্নতা মেনে নিয়ে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন দেশ ও মানুষের কল্যাণে।

পুলিশ জনগণের বন্ধু তিনি তার কর্মের মাধ্যমে সেটি দেখিয়ে দিয়েছেন। একজন আদর্শবান অতিরিক্ত পুলিশ সুপার কর্মকর্তা হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকে আধুনিক প্রযুক্তি এবং মেধা দক্ষতা দিয়ে অপরাধ দমনের চেষ্টা অব্যাহত রেখেছেন।

 

“পুলিশই জনতা,জনতাই পুলিশ” এই শ্লোগানকে বাস্তবে রূপ দিয়েছেন,সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাফ উদ্দিন নওগাঁ জেলার পত্নীতলায় সার্কেল অফিসে যোগদানের পর থেকেই ধামইরহাট ও পত্নীতলা উপজেলার মানুষের চোখে একজন আদর্শবান, ন্যায়পরায়ণ ও গরিবের বন্ধু হিসাবে পরিচিত এই অতিরিক্ত পুলিশ সুপার।

সাধারণ মানুষ তাকে গরিবের আস্থার শেষ আশ্রয়স্থল হিসেবে দেখেন।

তিনি তার সততা,বিচক্ষণতা,বুদ্ধিমত্তা ও মেধা বিকাশের মাধ্যমে ধামইরহাট ও পত্নীতলা উপজেলায় মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ নির্মূল ও দখল বাজদের হাত থেকে মুক্ত করেছেন। তার কাছে ধনী-গরিব ও খেটে খাওয়াসহ সব শ্রেণি-পেশার মানুষ সমান। তিনি বিভিন্ন সময় বিভিন্ন বেশে মানুষের মাঝে উপস্থিত হয়ে মানুষের সুখ-দুঃখের কথা শুনছেন এবং বিভিন্ন সমস্যার সমাধান করে দিচ্ছেন। তিনি শুধু একজন পুলিশ কর্মকর্তাই নন বছর জুড়ে আইন শৃঙ্খলার পাশাপাশি অনেক সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দায়িত্বের ক্ষেত্রে তিনি অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করেননি।

 

জানা যায়,বিগত বছরে ধামইরহাট ও পত্নীতলা অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানা,ধর্ষণ মামলা ও সাজাপ্রাপ্ত আসামিদেরকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।পত্নীতলা সার্কেল এসপি নিয়মিত মামলা রুজু এবং পুলিশের বিশেষ অভিযান চলমান অব্যাহত রয়েছে। এছাড়াও নারী-শিশু নির্যাতন মামলার আসামি আটকসহ ভিকটিম উদ্ধার কার্যক্রম ছিল শতভাগ। ধামইরহাট ও পত্নীতলা থানায় দালাল মুক্ত ও জুয়ার আসর বন্ধ করার ব্যাপারে পুলিশ প্রশাসনকে প্রশংসা জানিয়েছে সর্বস্তরের মানুষ।যৌন হয়রানি,বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশ প্রশাসন মানুষকে সচেতনতা রাখতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাফ উদ্দিন।

 

এ বিষয়ে পত্নীতলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী সামিউল আরিফ শাওন ,এর সঙ্গে কথা হলে তিনি জানান পত্নীতলা সার্কেল অতিরিক্ত পুলিশ স্যার কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তিনি আসার পর থেকেই আমাদের পত্নীতলা উপজেলার বিভিন্ন স্থানে যে সব জোয়ার আড্ডা এবং মাদকের ব্যবসা ছিলেন এবং বিভিন্ন অনিয়ম ছিল সেগুলোর হাত থেকে আমাদের অসহায় মানুষদের রক্ষা করেছেন সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাফ উদ্দিন স্যার।

 

এ বিষয়ে ধামইরহাট উপজেলার আগ্রাদিগন গ্রামের আলমগীর হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান আমাদের বরেন্দ্র এলাকা আমাদের এদিকে মাদক ব্যবসায়ীক খুব বেশি ছিল সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাফ উদ্দিন স্যার আসার পর থেকেই আমরা লক্ষ্য করতেছি স্যারের দিকনির্দেশনায় আমাদের থানা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিয়েছেন।

আরো এলাকার স্থানীয়দের সঙ্গে কথা হলে তারা জানান আমরা চাই আমাদের ধামইরহাট ও পত্নীতলা উপজেলার অসহায় মানুষের পাশে তিনি সব সময় থাকবেন এই আশা আমরা করি আমরা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাফ উদ্দিন স্যার কে ধন্যবাদ অকৃতজ্ঞতা জানাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991