শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

পূর্ব শত্রুতার জেরে চরফ্যাশনে নারী সমাজকর্মী মিলির ছেলেকে পিটিয়ে জখম করেছে ইমন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৪৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদনঃ ভোলা জেলার নারী সমাজসেবক এবং সমাজের নারীদের অসংগতি রোধে এগিয়ে আসা মাহমুদা খানম মিলির ছেলে রায়হানুল হক মুগ্ধ( ১৬ ) কে ইভটিজিংয়ের দোহাই দিয়ে পিটিয়ে জখম করেছে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইউসুফ হোসাইন ইমন (৩৭) ।

খোঁজ নিয়ে জানা যায়, মুগ্ধর মা মাহমুদা খানম মিলি চরফ্যাশন পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা । সমাজের নারীদের উন্নয়নে বিভিন্ন সেবা মূলক কাজ দীর্ঘদিন ধরে করে যাচ্ছেন তিনি ৷

দেশের বিভিন্ন সামাজিক সংগঠন এবং প্রতিষ্ঠান তাঁর সেবামূলক কাজে বিশেষ স্বীকৃতি স্বরুপ বিভিন্ন সময়ে এওয়ার্ড সহ গুণীজন সম্মাননা প্রদান করেন । মাহমুদা খানম মিলির এসব সেবামূলক কাজই একটি মহলের চোখের বিষ হয়ে দাঁড়ায় ।

বিভিন্ন সময় সমাজসেবা কর্মী মাহমুদা খানম মিলিকে অপমান জনক ভাবে কথা বলে মহলটি ।

গতকাল ১৪-০৩-২০২২ইং মঙ্গলবার আনুমানিক বেলা ১২ টার দিকে চরফ্যাশন টি ব্যারেট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কাছ থেকে পরিকল্পিত উপায়ে মাহমুদা খানম মিলির ছেলে দশম শ্রেণির ছাত্র রায়হানুল হক মুগ্ধকে বেধড় পিটিয়ে জখম করে ইমন ।
স্কুল কতৃপক্ষ বিষয়টি মিমাংসায় নেয়ার চেষ্টা করলে সেখানে ইমন শিক্ষকদের অফিসে থাকা বেত নিয়ে তেড়ে আসে মাহমুদা খানম মিলির দিকে তাঁকে প্রহার করার উদ্দেশ্যে । এক পর্যায়ে মাহমুদা খানম মিলিকে হত্যার হুমকিও দেন ইমন ।

পরে উপস্থিত শিক্ষক শিক্ষিকাগণ পরিবেশ শান্ত করার চেষ্টা করে এবং স্কুল থেকে বের করে দেয় ইমনকে ।

এদিকে মাহমুদা খানম মিলির অভিযোগ, পূর্বের শত্রুতার জের ধরে মাতাল ইমন আমার ছেলে রায়হানুল হক মুগ্ধকে ইভটিজিংয়ের দোহাই দিয়ে পিটিয়ে আহত করে পুলিশের হাতে তুলে দেয় ।

মুগ্ধর শারীরিক অবস্থা অনুকূলে না থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের পরামর্শ দেন মুগ্ধর চিকিৎসকরা ।
মাহমুদা খানম মিলি জানান, তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন । যে কোন সময় ইমন সহ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে বা আমার পরিবারের সদস্যদের হত্যা এবং গুম করে ফলবে।

স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব সহ উপজেলা প্রশাসনের কাছে ছেলেকে আহত হওয়ার বিচার দাবি করে মাহমুদা খানম মিলি।

মিথ্যা অজুহাত দিয়ে অন্যায় ভাবে ছেলে রায়হানুল হক মুগ্ধকে পেটানোর দায়ে অভিযুক্ত ইমনের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991