বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
ঘোষনা
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম শুভ জন্মদিন আজ চট্টগ্রামপ্রধান খবর চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ নির্বাচিত নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর ২০২৫, ৫:৩৯ চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার—বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা লায়ন হারুনুর রশিদের বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সাদকায়ে জারিয়া। বামৈল দক্ষিণে আ. লীগ নেতা মালুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার–সহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক, তদন্ত দাবি স্থানীয়দের দুর্নীতিবিরোধী কবিতা গানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিউজ ২১ টিভির প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদারের বাবার মৃত্যুতে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গলাচিপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর শ্রীপুরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তে অর্ধশত মানুষের যোগদান করেছে, তানোরে পরিত্যক্ত নলকূপের পাইপে ৩৫ ফুট গভীরে আটকা দুই বছরের শিশু, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান লালমনিরহাটে এসপির সাথে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও কমিটির তালিকা হস্তান্তর ঝিনাইদহে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত, হাসপাতাল ভর্তি ঝিনাইদহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজনে ঝিনাইদহ জেলা কার ও মাইক্রোবাস চালক সমিতি চাঁদাবাজির মামলায় রাঙ্গাবালীর তহশিলদারসহ তিনজনকে আদালতের সমন বাঞ্ছারামপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা। সাংবাদিক সাইদুলের উপর হামলার ঘটনায় ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একদন্তে বিএনপির দোয়া মাহফিল ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকৃত কৃষকের হাতে প্রনোদনা পৌঁছে দেওয়ার আহবান খাদ্যমন্ত্রীর

জাকির হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৪০২ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান সরকার কৃষকের দোরগোড়ায় সার,বীজ ও বিদ্যুৎ সেবা পৌঁছে দিচ্ছে। দেশে সার,বীজ ও বিদ্যুতের অভাব নেই। সেচের অভাবে জমি অনাবাদী থাকছে না। অথচ বিএনপির আমলে সার চাওয়ায় কৃষককে গুলি করে মারা হয়েছে। বিদ্যুতের অভাবে কৃষক জমিতে সেচ দিতে পারে নি।
বৃহস্পতিবার জেলা পরিষদ মিলনায়তনে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রকৃত কৃষকের হাতে প্রণোদনা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়ে মন্ত্রী বলেন, কৃষক নন কিংবা চাষের জমি নাই এমন কেউ যেন প্রণোদনার তালিকায় অন্তর্ভূক্ত না হন তা নিশ্চিত করতে হবে। এ সময় তিনি প্রণোদনা নিয়ে তা উৎপাদন বৃদ্ধির কাজে লাগাতে কৃষকদের প্রতি আহবান জানান।
তিনি আরো বলেন, কৃষক প্রণোদনা নিয়ে ধানের উৎপাদন বৃদ্ধি করলে খাদ্য ঘাটতি থাকবে না, বিদেশ থেকে চাল আমদানি করতে হবে না। আর চাল আমদানি না হলে কৃষকের ধানের নায্যমূল্য নিশ্চিত হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে এ নীতির ভিত্তিতেই সরকার সব সময় কৃষকের পাশে থাকবে বলে উল্লেখ করেন তিনি।

সহকারী কমিশনার(ভূমি) মঞ্জুরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। উপজেলা কৃষি কর্মকর্তা আমির আব্দুল্লাহ মো: ওয়াহিদুজ্জামান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

কৃষকদের উফশী আউশ চাষে আগ্রহী করে তোলার জন্য এবছর (২০২১-২০২২ অর্থ বছরে) নিয়ামতপুর উপজেলার ৮টি ইউনিয়নে দুই হাজার জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
পরে মন্ত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৮০ জনশিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও ৬০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991