শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ঘোষনা
হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ

প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছে দুধের দাম। লোকসানে খামারিরা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৩৬৪ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম বেড়া-(পাবনা) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ির গ্রামের খামারি জাকির হোসেন। দুইবছর আগেও তার খামারে শতাধিক গাভী পালন করতেন।তবে বর্তমান তার খামারে শতাধিক পশু লালন পালনের সকল সুযোগ সুবিধা থাকলেও তিনি মাত্র চারটি গাভী পালন করছেন । কারণ হিসেবে তিনি জানান,অব্যাহত লোকসানের মুখে তিনি গাভীগুলো বিক্রি করে দিয়েছেন।

তার মতো পাবনা সিরাজগঞ্জ জেলার শত শত গো-পালনকারী অভিযোগ তুলছেন খোলা বাজারে এক লিটার দুধ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে অথচ পক্রিয়াজাতকরণ সরকারি,বে-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ৪০ থেকে ৪৫ টাকা লিটারের বেশি দাম দিচ্ছে না। ফলে গো-পালনকারী খামারিরা মুখ ফিরিয়ে নিচ্ছেন গো-পালন থেকে।তারা দাবি করছেন অন্তত পক্ষে প্রতিলিটার দুধের দাম ১০ টাকা বৃদ্ধি না করলে দুধ উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পাবে যার প্রভাব পড়বে এলাকার হাজার হাজার পরিবারের জীবন মান উন্নয়নে।

 

খোঁজ নিয়ে জানা যায়,পাবনা ও সিরাজগঞ্জ জেলায় ছোট-বড় চার শ’ বাথানের বিস্তীর্ণ গো-চারণভূমিতে উন্নতজাতের লক্ষাধিক গরু পালন করছে খামারিরা। এসব গরুর আয়ের উপর নির্ভরশীল প্রায় দেড় লাখ পরিবারের জীবন জীবিকা । তাদের উৎপাদিত প্রায় দুই লাখ লিটার খাঁটি তরল দুধ সংগ্রহ করেন সরকারি সমবায় প্রতিষ্ঠান মিল্ক ভিটা সহ বিভিন্ন বেসরকারি দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান। মুলত তারাই তাদের বেধে দেয়া মূল্যতে খামারিদের কাছ থেকে দুধ কিনে থাকেন।

খামারিদের অভিযোগ গো-খাদ্যের উচ্চ মূল্যসহ দুধ উৎপাদনের ব্যয়বৃদ্ধিকে তারা বিবেচনায় না নিয়ে খামারিদের সবসময়ের জন্য ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করে যাচ্ছে, যে কারণে দিন দিন গো-পালনের উৎসাহ হারিয়ে ফেলছে খামারিরা।

চরাচিথুলিয়া গ্রামের খামারি মোঃ টিক্কা খান জানান, সরকারি দুগ্ধ উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী সমবায়ী প্রতিষ্ঠান মিল্কভিটাসহ বিভিন্ন বেসরকারি দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান খামারিদের কাছ থেকে চার দশমিক শূণ্য স্ট্যান্ডার্ড ননীযুক্ত তরল দুধ বোনাসসহ ৪৩-৪৮ টাকায় কিনে নেন। প্রথমেই সেই দুধ থেকে তাঁরা আংশিক ননী তুলে নেন । পরে তিন দশমিক ৫০ স্ট্যান্ডার্ড ননীযুক্ত তরল দুধ প্যাকেটজাত করে ৮৫ টাকা দরে বাজারজাত করেন । প্রতি লিটার দুধ থেকে শূণ্য দশমিক ৫০ স্ট্যান্ডার্ড ননী তুলে ঘি তৈরি করা হয়। এতে প্রতি লিটার দুধে লাভ হয় ৩৫ টাকা। এছাড়া এক লিটার দুধ থেকে তুলে নেয়া ননী থেকে প্রায় ৪০ গ্রাম ঘি উৎপাদিত হয় যার মূল্য ৫০ টাকা। সব মিলে দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো প্রতি লিটার দুধ থেকে শুধু লাভই করছে ৮৫ টাকা। অন্যদিকে এসকল কোম্পানি গুলো খামারিদেকে তাঁরা দিচ্ছে মাত্র ৪০ থেকে ৪৮ টাকা। এভাবে ক্ষতির মধ্যে পড়ে রয়েছেন খামারিরা।

বেড়া উপজেলা “হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন মিল্ক ভিটা সমবায় সমিতির সভাপতি মোঃ আলম জানান, আগে তার সমিতির মাধ্যমে দুই শতাধিক খামারি প্রতিদিন প্রায় দুই হাজার লিটার দুধ সরবরাহ করতো। তবে বর্তমান এ সমিতির কার্যক্রম সম্পুর্ন বন্ধ রয়েছে।কারণ হিসেবে তিনি জানান,খামারিরা খোলাবাজারে দাম বেশি পাওয়াতে সমিতিতে দুধ সরবরাহ বন্ধ করে দিয়েছেন।

 

 

স্থানীয় বেসরকারি দুগ্ধ পক্রিয়া জাত কোম্পানী ইছামতি মিল্ক এন্ড ডেইরি (পিউরি ডেইরি মিল্ক) এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ সংকটের কথা স্বীকার করে বলেন,খামারিরা দুধের কম মূল্য পাচ্ছেন কথা সত্য।তবে করোনাকালীন সংকটে ছোট ছোট কোম্পানি বাজার হারিয়ে সংকটের মধ্যে পড়ায় বড় কোম্পানিগুলো একক ভাবে বাজার নিয়ন্ত্রণ করছে।

বেড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান বলেন, তিনি খামারিদের বিভিন্ন ভাবে প্রশিক্ষন দিচ্ছেন প্রাকৃতিক পদ্ধতিতে গো-পালনের মাধ্যমে খামারিরা কিভাবে লালন পালন ব্যয় কমিয়ে রাখতে পারেন।

 

এদিকে অনেক খামারিদের অভিযোগ করেছেন স্বাধীনতার আগে বেড়া, সাঁথিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া, চাটমোহর, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলা জুড়ে চার শ’ বাথানে প্রায় পাঁচ হাজার একর সরকারি খাস /পরিত্যক্ত গো-চারণভূমি ছিল । যে গুলো সরকার নিয়ন্ত্রিত মিল্ক ভিটা লিজ গ্রহন করে তাদের সমিতির মাধ্যমে নিয়ন্ত্রণ করতো। খামারিরা সেই সকল বাথানে উন্মুক্ত ভাবে ঘাস চাষ করে লাভবান হতেন। বিগত বছরগুলোতে সেই সকল বাথান সমিতির অনেক অসাধু প্রভাবশালীরা জাল দলিলের মাধ্যমে নিজ নামে রেকর্ড করিয়ে আবাদি জমি বানিয়ে সেখানে ধানসহ অন্যান্য ফসল চাষ করছেন। ফলে পাঁচ হাজার একরের গোচারণভূমি বেদখল হয়ে দেড় দুই হাজার একরে দাঁড়িয়েছে। গো-পালনে প্রতিবন্দিকতা দুর করতে খামারিরা এ সকল গোচারণভূমি ওই দখলদারদের কাছ থেকে উদ্ধার করে সেগুলোতে ঘাস চাষের ব্যবস্থার দাবি জানান ।

২২-৫-২৩

 

ছবিঃ- শাহজাদপুর উপজেলার রাউতারা গ্রামের মিল্ক ভিটা নিয়ন্ত্রিত গো-চারণ ভুমি (বাথান)। এমন অনেক বাথান বেদখল হয়ে আবাদি জমি বানিয়ে ফেলেছে একটি চক্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991