শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

প্রত্যেক সন্তানের শ্রেষ্ঠ সম্পদ মা।

মোঃ আবু তাহের
  • আপডেট টাইম : রবিবার, ৮ মে, ২০২২
  • ৩১০ বার পঠিত

মোঃ আবু তাহের জেলা প্রতিনিধিঃ
সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ, নিশ্চিন্ত, আস্থা আর ভালোবাসার আশ্রয় হচ্ছে মায়ের কোল।তাই লেখকের করা পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো, বলো কবে শীতল হবো?… মা নিয়ে বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে এমন অনেক গান, কবিতা, গল্প। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা যুগ যুগ ধরে স্থান পেয়েছে কবিতায়, গানে, শব্দে, উপমায়। রচিত হয়েছে বিশ্বখ্যাত উপন্যাসও।জন্মদাত্রী মা, যার কল্যাণে পৃথিবীতে আলোর মুখ দেখা হয় সন্তানের। সেই মায়ের স্মরণে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার ‘বিশ্ব মা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। যদিও মাকে ভালোবাসা-শ্রদ্ধা জানানোর কোনো দিনক্ষণ ঠিক করে হয় না, তবুও মাকে গভীর মমতায় স্মরণ করার দিন এটি। মাকে বিশেষভাবে ভালোবাসার দিন ‘বিশ্ব মা দিবস’ আজ।
‘মা’ শব্দটি এক অক্ষের হলেও পবিত্র ও মধুর নাম এটি। সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল মায়ের আঁচল। যিনি নিঃস্বার্থে পরম স্নেহ আর ভালোবাসা দিয়ে সন্তানকে আমৃত্যু আগলে রাখেন, তিনিই মা।বলা হয়, পুরো পৃথিবী একদিকে আর মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক অন্যদিকে। কারণ মা হলো সেই ব্যক্তি, যার মাধ্যমে সন্তানের পূর্ণাঙ্গ মানুষ রূপে পৃথিবীতে আসা। যার মধ্য থেকেই জন্ম। তাই মায়ের জন্য যা কিছুই করা হোক না কেন, কম হয়ে যায়। আবার সব ধর্মেও মায়ের মর্যাদা রাখা হয়েছে সবার ওপরে।

সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ, নিশ্চিন্ত, আস্থা আর ভালোবাসার আশ্রয় হচ্ছে মায়ের কোল। যত ঝড়-ঝঞ্ঝাই আসুক না কেন, যার মা আছে সে জানে, মা তাকে আগলে রাখবে। হোক ধনী কিংবা দরিদ্র, হোক ফুটপাত কিংবা রাজপ্রাসাদ, মায়ের আসলে অন্য কোনো রূপ নেই, মা কেবল মা-ই।

মা তো ভালোবাসারই আরেক নাম। যিনি সন্তানের সবটা মুড়িয়ে রাখেন ভালোবাসার চাদরে। পৃথিবীর যেখানেই থাকুক, মায়ের ভালোবাসা সন্তানের মাথার ওপর ছায়া হয়েই থাকে। মা দিবসের দরকার আছে কি নেই, তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। কিন্তু জীবনের প্রতিটি দিবসে যে মায়ের ভালোবাসাটুকু দরকার, এ নিয়ে কারও দ্বিমত নেই।

মা দিবসের উদ্দেশ্য, প্রতিটি মাকে যথাযথ সম্মান দেওয়া। শ্রদ্ধা ও ভালোবাসা দেওয়া। যিনি জন্ম দিয়েছেন, লালন-পালন করেছেন এমন বিশ্বের সকল মাকে উৎসর্গ করা দিন আজ। বিশ্বজুড়ে চালু হওয়া হাজারো দিবসের ভিড়ে ‘মা’ দিবসটিও পালিত হয়ে আসছে। ১৯১৪ সালের ৮ মে থেকে প্রতি মে মাসের দ্বিতীয় রোববার আন্তর্জাতিকভাবে মা দিবস উদযাপিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991