সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উদ্যোগে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০২ বার পঠিত

স্টাফ রিপোর্টার্সঃ মোঃ নেছার উদ্দিন
আজ শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ইং সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি বলেন, “গণহত্যার বিচার না হলে জাতি মুক্তি পাবে না। সংখ্যানুপাতিক (PR) পদ্ধতি ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার প্রধান উপদেষ্টা, আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ (পীর সাহেব কেওড়াবুনিয়া)। তিনি বলেন, “দেশকে সঠিক পথে চালিত করতে হলে প্রয়োজন ন্যায়ভিত্তিক রাষ্ট্র সংস্কার। ইসলামী মূল্যবোধভিত্তিক শাসন ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে না।” তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী।
গণসমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “প্রতারণামূলক নির্বাচনের মাধ্যমে নয়, বরং PR পদ্ধতির মাধ্যমে সবার মতামত ও অধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশে স্থায়ী শান্তি আসবে না।”
সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি এবং বরগুনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমী। তিনি বলেন, “জনগণের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। আমরা সংখ্যানুপাতিক ভোট পদ্ধতির মাধ্যমে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন চাই।”
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আব্দুশ শাকুর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991