সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

প্রেসক্লাব গাইবান্ধা’র সভাপতি-সম্পাদককে হত্যার হুমকি, থানায় অভিযোগ

রানা ইস্কান্দার রহমান
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৩২৫ বার পঠিত

গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ

প্রেসক্লাব গাইবান্ধার সিনিয়র সহ-সভাপতি রবিন সেন ও সাধারণ সম্পদক জাভেদ হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (২৪ মে) দুপুরে খাইরুল ইসলাম ও আতাউর রহমানসহ চার জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি লিখিত আভিযোগ দায়ের করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার দুপুরে জাভেদ হোসেনসহ কয়েকজন সাংবাদিককে গাইবান্ধা প্রেসক্লাব (কাচারী বাজার) চত্বরে পূর্ব পরিকল্পিতভাবে ডেকে নিয়ে আক্রমণ করে এবং হত্যার হুমকি দেওয়া হয়। বিষয়টি নিয়ে একইদিন রাতেই প্রেসক্লাব গাইবান্ধা (গোরস্থান মোড়) কার্যালয়ে একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, ঢাকাটাইমসের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক জাভেদ হোসেনকে গত ২১মে গাইবান্ধা প্রেসক্লাবে (কাচারী বাজার) একটি সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য মোবাইল ফোনে ডাকেন ওই প্রেসক্লাবের সদস্য খাইরুল ইসলাম। পরে ওই দিন দুপুর ২টার দিকে জাভেদ হোসেন ও রবিন সেনসহ প্রেসক্লাব গাইবান্ধার কয়েকজন সাংবাদিক কাচারি বাজারের প্রেসক্লাবে উপস্থিত হন। সংবাদ সম্মেলন শেষ হলে ওই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে খাইরুল ইসলাম, দীপক কুমার পাল ও কেএম রেজাউল হকের সাথে কথা কাটাকাটি হয় এবং জাভেদ-রবিনসহ অন্যান্য সাংবাদিকরা ওখান থেকে চলে আসে।

পরবর্তীতে ২৩ মে (দুইদিন পর) জাভেদ হোসেন ও রবিন সেনসহ আরো ২/৩ জন সাংবাদিক গাইবান্ধা কাচারী বাজার সংলগ্ন সবুজের চায়ের দোকানে চা খাইতে গেলে খাইরুল ইসলাম ও আতাউর রহমান তাদেরকে হুমকি দিয়ে ওই স্থান ত্যাগ করতে বলেন। একই সাথে এখুনি (ওই সময়) ওই স্থান থেকে না গেলে জাভেদ হোসেন ও রবিন সেনকে তারা জানে মারবে বলে হুমকি দেন। এসময় বিষয়টি সাংবাদিক রজতকান্তি বর্মণকে অবহিত করে এবং ওই স্থান ত্যাগ করে। পরে প্রেসক্লাব গাইবান্ধার জরুরী সভায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত মোতাবেক সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে সাধারণ সম্পাদক জাভেদ হোসেন।

অভিযোগ দায়েরর বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মাসুদার রহমান বলেন, সভাপতি-সম্পাদককে হুমকি দেওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991