মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:২০ অপরাহ্ন
ঘোষনা
স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ

ফতুল্লায় পরিত্যক্ত বাড়ির সামনে বাউল শিল্পীর স্বামী খুন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

মোঃ আলমগীর হোসেন ক্রাইম রিপোর্টার :

নারায়ণগঞ্জের ফতুল্লায় সোনিয়া সরকার নামে এক বাউল শিল্পীর স্বামী সুমন খলিফাকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১ ডিসেম্বর) সকালে মধ্য নরসিংপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত সুমন খলিফা বরিশাল জেলার আগৈলঝাড়া থানার আন্দার মানিক কোন্দলদোয়া এলাকার মন্টু খলিফার ছেলে।

বাউল শিল্পী সোহেল সরকার জানান, রোববার বাংলাদেশ বাউল শিল্পী ফাউন্ডেশনের বর্ষপূর্তি উপলক্ষে পঞ্চবটি বাউল ক্লাবে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে সোনিয়া সরকার ও তার স্বামী সুমন অংশ নেন। দোয়া মাহফিল শেষে শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কয়েকটি গান পরিবেশিত হয়। সোনিয়াও একটি গান পরিবেশন করে রাতেই সেখান থেকে চলে যান বলে জানান তিনি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “ধারণা করা হচ্ছে ব্যক্তিগত ক্ষোভ বা পূর্বশত্রুতার জেরেই সুমনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।” নিহতের মাথার তালু, পেট, পিঠ ও হাতে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে—সুমন খলিফা আগের স্ত্রীকে তালাক দিয়ে দেড় বছর আগে বাউল শিল্পী সোনিয়া সরকারকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তারা বিভিন্ন এলাকায় বাউল গান পরিবেশন করতেন। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

পুলিশ বলছে, তদন্ত অগ্রগতির ভিত্তিতে ঘটনার রহস্য শিগগিরই পরিষ্কার হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991