শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

ফরিদপুরে কিশোরীকে ধর্ষণের পর হত্যা সাত বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না সবুজের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

মোঃ মিন্টু শেখ ক্রাইম রিপোর্টারঃএকাধিক বিয়ে করে একেক সময় একেক জায়গায় অবস্থান করে সাত বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ফরিদপুরের বিলমামুদপুরে কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সবুজ মিয়ার। অবশেষে র‌্যাবের জালে ধরা পড়লেন।

 

কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সবুজ মিয়া র‌্যাবের জালে ধরা পড়েছে।

কিশোরী নাসরিনকে ধর্ষণের পর হত্যা মামলায় সাত বছর পালিয়ে বেড়ানোর পর শনিবার (১৩ জুলাই) রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকার সূত্রাপুর থানাধীন নারিন্দা কাঁচা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।

রোববার (১৪ জুলাই) দুপুরে ফরিদপুর র‌্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার।

 

তিনি জানান, ২০১৭ সালের ১২ ডিসেম্বর দুপুরে ফরিদপুর সদর উপজেলার বিলমামুদপুর এলাকার কলাবাগান থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। ওই সময় মৃত নারীর পরিচয় পাওয়া যায়নি। পরে পুলিশ পরিচয় শনাক্ত করে। ওই নারীর নাম নাসরিন এবং তার বাড়ি চট্টগ্রামে।

 

এরই মধ্যে আরজু মল্লিক নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তিনি জানান, ঘটনার মূল পরিকল্পনাকারী তার বন্ধু সবুজ মিয়া। সে নাসরিনকে বিয়ের প্রলোভন দেখিয়ে চট্টগ্রাম থেকে ফরিদপুরে নিয়ে আসে। পরে নাসরিনকে বিলমামুদপুরের একটি বাগানে নিয়ে আরজু মল্লিক ও সবুজ মিয়া তাকে ধর্ষণ করে এবং শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করে।

 

কে এম শাইখ আকতার জানান, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতোয়ালি থানায় একটি সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আরজু মল্লিক ও সবুজ মিয়াকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

 

গত ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর ধর্ষণ করে হত্যার ঘটনায় সরাসরি জড়িত সবুজ মিয়া ও আরজু মল্লিককে মৃত্যুণ্ডাদেশ এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন আদালত। রায় ঘোষণার সময় আসামি সবুজ মিয়া পলাতক থাকায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

 

তিনি আরও জানান, শনিবার রাতে র‌্যাবের একটি আভিযানিক দল ঢাকার সূত্রাপুর থানাধীন নারিন্দা কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি সবুজকে গ্রেফতার করে।

 

সবুজ ফরিদপুর সদর উপজেলার মামুদপুর এলাকার বাবুল মিয়ার ছেলে। কোতোয়ালি থানায় সবুজকে হস্তান্তর করা হয়েছে। সবুজ দীর্ঘদিন যাবত মাদারীপুর, উজিরপুর, নওগাঁ, কিশোরগঞ্জ ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নিজের নাম পরিচয় গোপন করে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে বসবাস করেছিল। দেশের বিভিন্ন স্থানে একাধিক বিয়ে করেছে এবং নিজের পরিচয় গোপন রেখে সে একেক সময় একেক জায়গায় অবস্থান করতো। সর্বশেষ রাজধানী ঢাকার সূত্রাপুর থানাধীন নারিন্দা এলাকায় গাড়ির মিস্ত্রি পেশায় নিযুক্ত ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991