শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
ঘোষনা
ছাতকে মোবাইল কোর্টে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর প্রচারণা শুরু। শ্রীপুরে, প্রতারণার শিকার হয়ে উদ্যোক্তা থেকে দেউলিয়ার দ্বারপ্রান্তে, কাকলী ফার্নিচারের মালিক। নির্বাচনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান চট্টগ্রামের জেলা প্রশাসকের দেশকে কিছু দেওয়ার মাধ্যমেই জীবনের সার্থকতা খুঁজে বের করতে হবে — চট্টগ্রাম জেলা প্রশাসক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ১০ হাজার পিসসহ যুবক আটক রাজশাহী–চাঁপাই সীমান্তে নীরব অস্ত্রের ঝুঁকি, নির্বাচনের আগে বাড়ছে অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নওগাঁয় ১৯ মাস পর ডোবা থেকে সুমনের কঙ্কাল উদ্ধার কালীগঞ্জে জামায়াত প্রার্থীর পোস্টার পোড়ানো–ছেঁড়ার অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ ভোটাররা সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন। সাঈদা খাতুন শিশু শিক্ষা নিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি গলাচিপায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত সরস্বতী পূজা; শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয় মন্দির ও বিদ্যালয় প্রাঙ্গণ। ভোলা-৩ আসনে ট্রাক প্রতীকে গণসংযোগে ব্যস্ত আবু তৈয়ব (আতিক) চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার। ঝিনাইদহ-৩ আসনে নির্বাচনী পরিবেশ নস্যাৎ করার অভিযোগ: জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুর, কোটচাঁদপুর–মহেশপুরে উত্তেজনা ঝিনাইদহ-৪ ভোটের পরিবেশ নষ্টসহ আইনশৃংখলা অবনতির শংকা জানিয়ে কালীগঞ্জে জামায়াতের সংবাদ সন্মেলন

ফরিদের নেতৃত্বে মনপুরা থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৫৯ বার পঠিত

 

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার:-

ভোলার মনপুরা উপজেলায় মনপুরা থানায় অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ দায়িত্ব গ্রহণের পর থেকে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে। থানা পুলিশের কার্যক্রমে গতিশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বাড়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওসি ফরিদ মনপুরা থানায় যোগদানের পরপরই অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি, রাত্রীকালীন নজরদারি, সন্দেহভাজন অপরাধীদের ওপর কড়া নজর এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তির ফলে অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
বিশেষ করে মাদক কারবারিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে একাধিক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এতে করে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করার পাশাপাশি এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মনপুরা থানা পুলিশ।

স্থানীয় ব্যবসায়ী ও বাজার কমিটির নেতারা জানান, আগে সন্ধ্যার পর বাজার এলাকায় নিরাপত্তাহীনতা থাকলেও বর্তমানে পুলিশের নিয়মিত উপস্থিতির কারণে ব্যবসা-বাণিজ্যে স্বস্তি ফিরেছে। চুরি, ছিনতাই ও বিশৃঙ্খল ঘটনা কমে যাওয়ায় বাজারে ক্রেতা-বিক্রেতার আনাগোনাও বেড়েছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে থানায় গেলে সাধারণ মানুষ সম্মান ও গুরুত্ব পাচ্ছেন। অভিযোগ গ্রহণে কোনো হয়রানি নেই, বরং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে—এমন মন্তব্য করেন একাধিক ভুক্তভোগী।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ বলেন,

আইনশৃঙ্খলা রক্ষা করা শুধু পুলিশের একার দায়িত্ব নয়। জনগণের সহযোগিতা থাকলে অপরাধ দমন আরও সহজ হয়। মনপুরাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, মাদক, চুরি, সন্ত্রাস ও যেকোনো অপরাধের বিরুদ্ধে মনপুরা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

স্থানীয় জনপ্রতিনিধিরা আশা প্রকাশ করে বলেন, ওসি ফরিদের এই নেতৃত্ব ও কঠোর অবস্থান অব্যাহত থাকলে মনপুরা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991