শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

ফুলছড়ির সম্মেলনে শাজাহান খান এমপি আওয়ামী লীগ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে, মুছে ফেলা সম্ভব নয়

রানা ইস্কান্দার রহমান
  • আপডেট টাইম : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৩৬৩ বার পঠিত

গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, বিএনপি-জাতীয় পার্টি অতীতে যারাই ক্ষমতায় এসেছে, তারাই আওয়ামীলীগকে উপড়ে ফেলতে চেষ্টা করেছে। কিন্তু তারা সকলেই ব্যর্থ হয়েছে। আওয়ামীলীগ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে, মুছে ফেলা সম্ভব নয়

সোমবার বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এ কথা বলেন।

ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া একাডেমি হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামীলীগ সভাপতি জিএম সেলিম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক, কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাড. সফুরা বেগম, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. সৈয়দ শামস-উল আলম হীরু, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিনের সঞ্চলনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক বলেন, আওয়ামীলীগের কোনো ভাই লীগ, আপা লীগ নেই। আওয়ামীলীগ করতে হলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ উদ্দেশ্য মানতে হবে। তাঁর নির্দেশ অমান্য করে কেউ আওয়ামীলীগে স্থান পাবে না। করোনাকালে বিশ্ব যখন টালমাটাল, তখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নতি করেছে। বিশ্ব নেতৃবৃন্দ এখন শেখ হাসিনার দিকে তাকিয়ে থাকেন, তিনি কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

সম্মেলনে জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991