মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন
ঘোষনা
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসে বাংলাদেশ প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন ঘোড়াঘাটে ২০২৫সাল বিজয় দিবস পালিত। স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আরেকটি ১/১১ হবে : রাশেদ খান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

মোঃ পারভেজ ঝিনাইদহ

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে আরেকটি এক-এগারো হবে। যার খেসারত বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন ও আমাদের গণ অধিকারসহ প্রত্যেকটি দলকে দিতে হবে। সুতরাং ফেব্রুয়ারি মাসে সবাইকে নির্বাচন আদায় করে নিতে হবে।’ শনিবার (৮ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে রাষ্ট্র সংস্কার ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনাসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। গত ১৬ বছর হাসিনা যে ফ্যাসিবাদ তন্ত্র কায়েম করেছিল, তা এখনো ভাঙা যায়নি। সুতরাং ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয়, আরেকটি এক-এগারো তৈরি হয়, তাহলে হাসিনা আবারও ক্ষমতায় যাবে। এ জন্য ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়া দরকার। আমাদের দাবিদাওয়ার মধ্যে পার্থক্য থাকতে পারে। তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।’ গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, ‘নির্বাচন নিয়ে অনিশ্চয়তা থাকতে পারে। আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজন করতে হবে। এখন নির্বাচনের বিকল্প এ দেশে আর কিছু হতে পারে না। তাই নির্বাচন আদায় করে নেওয়া হবে।’ তিনি আরো বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের কেউ অংশ নিতে পারবে না। এ দেশে আর কোনো দিন ১৮ বা ২৪-এর মতো নির্বাচন হবে না। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে ফ্যাসিবাদের কোনো জায়গা হবে না। পরে উপস্থিত নেতাকর্মীদের সামনে ঝিনাইদহ-৪ আসনের গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেনের হাত ধরে আগামী নির্বাচনে ভোট প্রার্থনা করেন। এছাড়াও গণ অধিকার পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজনসহ যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991