সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

ফেসবুকে প্রেম, মার্কিন যুবক গাজীপুরে

আলমগীর হোসেন সাগর 
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৩২১ বার পঠিত

গাজীপুর জেলা প্রতিনিধিঃ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয়, পরিচয় থেকে বন্ধুত্ব,বন্ধুত্ব থেকে ভাললাগা, ভাললাগা থেকে ভালোবাসা,আর ভালবাসার মানুষটিকে নিজের করে পেতে সূদুর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়ে বাংলাদেশে আসা। এসেই বিয়ে করেছেন মিশৌরী স্টেটের ক্যানসাস সিটির নাগরিক রাইয়ান কফম্যান।

গত ২৯ মে তিনি বাংলাদেশে এসে গাজীপুরের মেয়ে সাইদা ইসলামের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। কনে সাইদা ইসলাম (২৬) গাজীপুর মহানগরের বাসন থানার ভোগড়া মধ্যপাড়া এলাকার মোশারফ হোসেন মাস্টারের নাতনি ও মৃত সিকন্দার আলীর মেয়ে।

সাইদার নানা মোশারফ হোসেন বলেন, আমার জামাই সিকন্দার আলী ঢাকার দনিয়া এলাকায় বসবাস করতো। ২০১৯ সালে সে মারা যায়। জামাইয়ের মৃত্যুর পর আমার মেয়ে দুই নাতনিকে নিয়ে ঢাকা থেকে গাজীপুরে চলে আসে। এখন তারা আমার এখানেই বসবাস করছে। তার বাবা মারা যাওয়ার এক বছর পর ২০২০ সালে স্নাতক পাস করে সাইদা।

সাইদা ইসলাম বলেন, ২০২১ সালের এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম পরিচয় হয় রাইয়ান কফম্যানের সাথে। এ সময় আমরা নিজেদের ফোন নম্বর, ফেসবুক আইডি ও ঠিকানা বিনিময় করি। এরপর থেকে নিয়মিত যোগাযোগ হতো। ফোন ও ভিডিও কলে কথা বলতে বলতে আমাদের সম্পর্ক আরো ঘনিষ্ট হয় ও দু’জন দু’জনকে ভালোবেসে ফেলি। এভাবে প্রায় এক বছর ফেসবুকে প্রেম করি।

তিনি আরো বলেন, এরপর দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নিই। রাইয়ান বিয়ে করার জন্য খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে তার ও আমার পরিবারের সম্মতিতে এ বছরের ২৯ মে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসে। এ দিনই আমাদের প্রথম দেখা হয়।

বিমানবন্দর থেকে রাইয়ান আমার সাথে নানা বাড়িতে আসে। পরে সামাজিক ও ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ হয়। বর্তমানে আমরা নানা-বাড়িতেই আছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991