সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

জুয়েল আহমেদ
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩০১ বার পঠিত

ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক সাবেক শিক্ষার্থী। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় বাসার নিজ কক্ষে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।নিহতের নাম সোহাগ খন্দকার। তিনি রাবির চারুকলা অনুষদের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের (১৫তম ব্যাচ) প্রাচ্যকলা ডিসিপ্লিনের সাবেক শিক্ষার্থী। তার বাসা নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কয়ানিজ পাড়া গ্রামে।আত্মহত্যার পূর্বে ৮ঘন্টার ব্যবধানে সোহাগ খন্দকার তার ফেসবুক ওয়ালে ৪টি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসগুলো হল- ‘ভালো থাকুক সেসব মানুষ যারা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। যার কাছে অন্যের গুরুত্ব নাই বললেই চলে;’ ‘যদি কেউ আমার উপর কষ্ট নিয়ে থাকেন। আল্লাহর দোহাই মাফ করে দিবেন;’ ‘জীবনের কাছে হার মেনে গেলাম। আমি আর পারলাম না;’ এবং ‘একটা মানুষ যখন আর জীবনের কাছে যখন যখন হেরে যায় তখন আর করার কিছু থাকে না।সোহাগের সহপাঠী সূত্রে জানা গেছে, সোহাগের ফেসবুকের স্ট্যাটাস দেখে স্থানীয়রা তার বাসায় এসে তাকে ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেলে দরজা ভেঙে তার কক্ষে প্রবেশ করে এবং তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সৈয়দপুর পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জানতে চাইলে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক ড. হীরা সোবাহান বলেন, এ বিষয়ে আমি অবগত নই। তবে এটি অত্যন্ত দুঃখজনক। আত্মহত্যা কোনো সমাধানের পথ নয়। আমার সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থীদের প্রতি পরামর্শ থাকবে তারা যাতে কখনও আত্মহণনের পথ বেছে না নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991