বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

বগুড়া আদমদীঘি সান্তাহারে রমজানের শুরুতেই বিদ্যুৎ বিভ্রাটে জনভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারনকে।

হুমায়ূন আহমেদ
  • আপডেট টাইম : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৪১৭ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার আদমদীঘিতে রমজানের শুরুতেই বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বিশেষ করে তারাবির নামাজের সময়ে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারনকে। সর্বশেষ মঙ্গলবার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত চার দফায় বিদ্যুৎ চলে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় তারাবির নামাজ শুরুর আগে বিদ্যুৎ চলে যায়। এরপর তারাবির নামাজ শেষ হওয়ার বেশ কিছু সময় পর বিদ্যুৎ আসে। শুধু তাই নয়, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৪ বার বিদ্যুৎ চলে যায়। ফলে ভ্যাপসা গরমে চরম ভোগান্তির শীকার হচ্ছেন শিক্ষার্থী, ব্যবসায়ী ও রোজাদারসহ সকল শ্রেণীর মানুষরা। উপজেলার সান্তাহার পৌর শহরের রথবাড়ি এলাকার জামাদুল ইসলাম, হাউজিং কলোনীর ফজলুল হক ও মালশনের রনি হোসেন জানান, তারাবির নামাজের সময় বিদ্যুৎ না থাকায় ভ্যাপসা গরমে ঘেমে আমাদের অসহনীয় কষ্ট পোহাতে হচ্ছে। এছাড়া রাতেও বিদ্যুৎ চলে যাওয়ায় ঘুমাতে পর্যন্ত পারিনা। দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চেয়েছেন তারা। পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস বলেন, রমজানের আগে তেমন একটা বিদ্যুৎ বিভ্রাট ছিলো না। কিন্তু রোজা শুরুর পর থেকে ঘনঘন বিদ্যুৎ চলে যাচ্ছে। একারনে পৌর শহরের বাসিন্দা ও ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখিন হচ্ছে। এ প্রসঙ্গে সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের (নেসকো) নির্বাহী প্রকৌশলী মো. রোকনুজ্জামান বলেন, কারিগরি ত্রুটির জন্য সংযোগ বন্ধ রেখে কাজ করা হয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের প্রায় সব জায়গাতে লোডসেডিং চলছে। এজন্য আমাদের লোডসেডিং দিতে হচ্ছে। মঙ্গলবার সকালে ঘনঘন লোডসেডিংয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সান্তাহার ফিডারে একটি ইউক্যালেক্টাস গাছ বার বার তারের সাথে বাড়ি খাচ্ছিল। এজন্য বিদ্যুৎ বন্ধ রেখে সেখানে কাজ করা হয়েছে। ফলে সরবরাহ কিছুক্ষণ বন্ধ রাখতে হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991