মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
ঘোষনা
তুরাগ থানার ৫২ নং ওয়ার্ডবাসী’কে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা: আজাহার আলী আজা স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার

বগুড়া উন্নয়নে ধানের শীষের বিজয় ছাড়া বিকল্প নেই — সাবেক ছাত্রনেতা আরমান হোসেন ডলার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে।

১৪ই নভেম্বর রোজ শুক্রবার শাজাহানপুর উপজেলার খড়না ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই প্রচারণা পরিচালনা করেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের কর্মীরা।

প্রচারণাকালে বগুড়া জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক, চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার বলেন, “বগুড়ার উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন হয়েছিল বিএনপির শাসনামলেই। শহর ও জেলার যেসব মৌলিক উন্নয়ন হয়েছে, তার অধিকাংশ সেই সময়ের। তাই উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে ধানের শীষের বিজয় ছাড়া কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বগুড়া-৭ আসনে ধানের শীষের প্রার্থীর বিপুল বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

প্রচারণা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—
সাবেক শাজাহানপুর উপজেলা শ্রমিক দলের অর্থ বিষয়ক সম্পাদক ও জিসাস বগুড়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল, উপজেলা বিএনপির সদস্য মোঃ শাহজাহান আলী, জিসাস বগুড়া জেলা কমিটির নেতা মোঃ জিম হোসেন, মোঃ আকাশ মোল্লাসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991